ধামরাইয়ে বসত বাড়ি ভাঙচুরের অভিযোগ
ঢাকার ধামরাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে বসত বাড়ি ভাঙচুর,গাছ কর্তন ও ঘর নির্মনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরোদ্ধে।ঘটনাটি ঘটেছে উপজেলার আমতা ইউনিয়নের কাঁচা রাজাপুর গ্রামে। জমি-জমা নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। বসত বাড়ি ভাঙচুরের বিষয়ে কাওয়ালীপাড়া তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ করেন ভূক্তভোগীর পরিবার।
সোমবার সরেজমিনে গেলে ভূক্তভোগী ফাতেমা বেগম (৫৪) বলেন,আমি প্রায় ৩০ বছর ধরে এই বাড়িতে বসবাস করি। ১০ বছর আগে আমার স্বামী মারা গিয়েছে। গত কয়েক দিন আগে হঠাৎ করে এরশাদ,সুফিয়া,মহর ও জিন্নত এসে আমার বসতবাড়ি ভাঙচুর করে জোর পূর্বক ঘর নির্মান করে বলে এই বাড়ি থেকে তরা চলে যা,এটা আমাদের বাড়ি। বাড়ি থেকে চলে না গেলে আমাদের জানে মেরে ফেলবে বলে হুমকি দেয়।
অপর ভোক্তভূগী ফাতেমার ছেলে টুটুল ইসলাম (২১) বলেন, আমি বাড়িতে বসে আছি হঠাৎ করে হাসেন, মহর ও সত্তর এসে আমাকে এলোপাথারী মারধর করে আমার সাথে থাকা টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। আমার ডাক চিৎকারে আমার বাড়ির লোক চলে এলে আমাকে এই বাড়িতে থাকলে আমাকে মেরে ফেলবে বলে হুমকি দিয়ে চলে যায়।
এ বিষয় অভিযুক্ত এরশাদ মারামারির ঘটনা অস্বীকার করে বলেন,এটা আমাদের জমি, আমার বাবা শহর আলী আমার মা মারা যাওয়ার পর আমারা দুই ভাই এক বোন কে এ জমি লেখে দেয়। দলিল মূলে এই জমির মালিক আমরা। আমাদের জমিতে আমরা ঘর করেছি।
এমএসএম / এমএসএম
ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
চট্টগ্রাম ওয়াসার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ইদ্রিস মিয়ার সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিতের পরিকল্পনা
আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা
'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ পুরস্কার পেল রাসিক
রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ
চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার
সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল
গুরুদাসপুরে তিন নারীকে জুতার মালা পড়িয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ
আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
পাঁচবিবিতে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার
মাদক নিরাময় কেন্দ্র উচ্ছেদ, নিরপেক্ষ তদন্ত দাবি
আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত