ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

বগুড়ার শেরপুরে প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার


শেরপুর প্রতিনিধি   photo শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৮-২০২১ দুপুর ৪:১

বগুড়ার শেরপুরে পুকুরে গোসল করতে গিয়ে সবুজ শীল (৮) নামের এক কিশোর কালো পাথরের একটি প্রাচীন বিষ্ণুমূর্তি পায়, যা উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ আগস্ট) বেলা ১১টায় শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (২৯ আগস্ট) রাতে উপজেলার ভবানীপুর ইউনিয়নের গোঁড়তা গ্রামের একটি বসতবাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

ওসি শহিদুল ইসলাম বলেন, উপজেলার গোঁড়তা গ্রামে একটি পুকুর খনন করা হয়। ওই পুকুরে গোসল করতে নেমে বিষ্ণুমূর্তিটি পায় কিশোর সবুজ শীল। এরপর মূর্তিটি তার বাড়িতে নিয়ে যায়। একপর্যায়ে ঘটনাটি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদকে জানানো হয়। পরে চেয়ারম্যানের মাধ্যমে সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম ও আমি সর্ঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। সেখান থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। উদ্ধার হওয়া কালো পাথরের ওই মূর্তির ওজন ৭ কেজি ৩০০ গ্রাম।

এমএসএম / জামান

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান