কুষ্টিয়ায় বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন
বিদেশে পাঠানোর নামে এক আদম বেপারীর বিরুদ্ধে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। তার নাম আবু তালেব। তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের নওদা গোবিন্দপুর গ্রামের মৃত খয়ের মণ্ডলের ছেলে। বর্তমানে তিনি কুষ্টিয়া শহরের পুলিশ লাইনসের পাশে ভাড়া বাসায় বসবাস করছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, আবু তালেব মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে লোক পাঠানোর কথা বলে এলাকার সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার স্বপ্নে অনেকেই জমিজমা, স্বর্ণালংকার, গরু-বাছুর বিক্রি করে আবু তালেবের হাতে টাকা তুলে দেন। কিন্তু তাদের কাজ না হওয়ায় এক সময় তারা বুঝতে পারেন তারা ভুল মানুষকে টাকা প্রদান করেছেন। আবু তালেব প্রতারক এবং মিথ্যাবাদী। নানা টালবাহানায় কালক্ষেপণ করতে থাকেন তিনি। তারা বিরক্ত হয়ে আবু তালেবের কাছে দেয়া টাকা ফেরত চাইলে তিনি তারিখের পর তারিখ দিয়ে তাদের হয়রানি করেন।
সরেজমিন জানা গেছে, কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের নওদা গোবিন্দপুর গ্রামের আজিজুলের ছেলের কাছ থেকে বিদেশে পাঠানোর জন্য দালাল আবু তালেব পাঁচ লাখ টাকা নেন। একই গ্রামের জামিরুলের কাছ থেকেও সাড়ে চার লাখ টাকা নেন। বহলবাড়িয়া গ্রামের শরিফুল ইসলামের কাছ থেকে আড়াই লাখ টাকা এবং একই গ্রামের কুদ্দুসের ছেলে সুমন ও আজিজুলের কাছ থেকে তিন লাখ টাকা করে নেন। অন্যদিকে চারুলিয়া গ্রামের আনিচ মালিথার ছেলে রঞ্জু আহমেদ ১০ লাখ টাকা দিয়েছেন। আবু তালেবের কাছে টাকা ফেরত চাইতে গেলে জীবননাশের হুমকি প্রদান করায় নিজের নিরাপত্তার জন্য মিরপুর থানায় সাধারণ ডায়েরি করেন রঞ্জু (জিডি নং ৭৩৪, তারিখ ১৭/১০/২৪)।
দুই মাসের মধ্যে বিদেশে নেয়ার কথা থাকলেও কেউই যেতে পারেননি। এতে তাদের মধ্যে হতাশা বিরাজ করছে। শতাধিক মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা নিয়ে উধাও আবু তালেব। স্থানীয়ভাবে একবার বিষয়টি নিয়ে সালিশ-মীমাংসায় বসা হয়েছিল। সেখানেই প্রতারণার শিকার শতাধিক যুবক অভিযোগ করেছিলেন।
এ বিষয়ে জানতে আবু তালেবের মুঠোফোনে একাধিকবার কল দেয়া হলেও রিসিভ করেননি।
T.A.S / জামান
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের