ঢাকা বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করায় ব্যালন ডি’অর পাননি, দাবি ভিনিসিয়ুসের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯-১০-২০২৪ দুপুর ২:৩৭

ব্রাজিল এবং রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র মনে করেন যে, বর্ণবাদের বিরুদ্ধে লড়াই তাকে ব্যালন ডি’অর জিততে বাধা দিয়েছে। সোমবার (২৮ অক্টোবর) ব্যালন ডি’অরে পরাজয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি জানান, বর্ণবাদের বিরুদ্ধে লড়াই থেকে পিছপা হবেন না তিনি, এমনকি তা ব্যালন ডি’অর জয়ের পথে বাধা হয়ে দাঁড়ালেও।

ভিনিসিয়ুসের ঘনিষ্ঠ সূত্রগুলো বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, দ্বিতীয় স্থান পাওয়ার পর ভিনিসিয়ুস তার সোশ্যাল মিডিয়ায় পোস্টে লেখেন, ‘যদি দরকার হয়, আমি ১০ বার এটি করব। তারা প্রস্তুত নয়।’ রিয়াল মাদ্রিদ এই বছর প্যারিসে অনুষ্ঠেয় ব্যালন ডি'অর অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ আগে থেকেই তাদের ধারণা ছিল যে ভিনিসিয়ুসকে পুরস্কারটি দেওয়া হবে না।

ভিনিসিয়ুসের ম্যানেজমেন্টের মতে, তার পোস্টটি মূলত বর্ণবাদের বিরুদ্ধে তার সংগ্রামের প্রতিফলন। তাদের বিশ্বাস, ফুটবল বিশ্বের পক্ষ থেকে এই লড়াইকে পুরোপুরি গ্রহণ করা সম্ভব নয় বলেই তাকে পুরস্কার থেকে বঞ্চিত করা হয়েছে। গত বছর স্পেনের বিভিন্ন ম্যাচে ভিনিসিয়ুস বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছিলেন, যার ফলস্বরূপ দুই ব্যক্তিকে আদালতের মুখোমুখি হতে হয়েছিল।

এদিকে, রিয়াল মাদ্রিদ ক্লাব অব দ্য ইয়ার এবং তাদের কোচ কার্লো আনচেলত্তি সেরা কোচের পুরস্কার জিতেছেন। আনচেলত্তি গত মৌসুমে দলকে চ্যাম্পিয়ন্স লীগ ও লা লিগা ডাবল জয় করতে সহায়তা করেন। কিন্তু ভিনির প্রতি সমর্থন জানিয়ে মাদ্রিদের কেউই এ অনুষ্ঠানে ছিলেন না।

রিয়ালের আরেক খেলোয়াড় এদুয়ার্দো কামাভিঙ্গা এক্সে ভিনিসিয়ুসকে উদ্দেশ করে লিখেছেন, ‘ফুটবল রাজনীতি। ভাই, তুমি পৃথিবীর সেরা খেলোয়াড়, কোনো পুরস্কার সেটা প্রমাণ করতে পারে না। ভালোবাসা রইল আমার ভাই।’

এছাড়া ব্রাজিলিয়ান মহিলা ফুটবলের কিংবদন্তি মার্তা ইনস্টাগ্রামে এক ভিডিওতে হতাশা প্রকাশ করে বলেন, ‘পুরো বছর অপেক্ষা করেছি ভিনি জুনিয়রকে সেরা খেলোয়াড় হিসেবে স্বীকৃতি পেতে, আর এখন বলছে ব্যালন ডি’অর তার জন্য নয়?’

ভিনিসিয়ুস এবং তার ২১ বছর বয়সী সতীর্থ জুড বেলিংহাম, যারা এবারের চ্যাম্পিয়ন্স লীগ-লা লিগা ডাবল জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তৃতীয় স্থান অর্জন করেন ব্যালন ডি’অরের ভোটে। যেটি নিয়ে বিতর্ক এখনো চলমান।

T.A.S / T.A.S

যৌবন ধরে রাখতে ‘রেড লাইট’ থেরাপি নিচ্ছেন সানিয়া মির্জা

এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের স্বর্ণপদক জয়

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে মিরপুরের ফ্লাডলাইটে আগুন

সেঞ্চুরির অপেক্ষা বাড়ল সাদমানের, দিন শেষে বাংলাদেশের ২১৩ রান

‘ক্যারিয়ারে অনেক ব্যালন ডি’অর জিতবে ইয়ামাল’

আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন রউফ, জরিমানা ইংল্যান্ডেরও

‘ইনজেকশন নিয়ে খেলেছি’, বিশ্বকাপ ফাইনাল নিয়ে রোমেরো

‘বড় ম্যাচে কিছু করতে পারে না’, ব্যালনজয়ী কেইনকে নিয়ে সাবেক ফরাসি তারকা

মুশফিককে ছাড়া ক্যারিবীয়দের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

ইতিহাসের বড় অঘটন, ৪র্থ স্তরের দলের কাছে অবিশ্বাস্য হারে আর্সেনালের বিদায়

কোনোরকমে একশ ছুঁয়ে অলআউট পাকিস্তান

যে তিন পারফরম্যান্সে ব্যালন ডি’অর জিতলেন কেইন

অভিষেক-সূর্যবংশীর বিধ্বংসী ব্যাটিংয়ে ভারতের বিশ্বরেকর্ড