ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

ভাসানচর পৌঁছল আরো ৫০৬ রোহিঙ্গা


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ২৯-১০-২০২৪ দুপুর ৩:৩৯

২৫তম ধাপে নতুন করে আরো ৫০৬ জন রোহিঙ্গা নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে পৌঁছেছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে নৌবাহিনীর দুটি জাহাজযোগে চট্টগ্রাম থেকে রোহিঙ্গারা ভাসানচর পৌঁছান। এর আগে সোমবার সকালে উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পের রোহিঙ্গাদের উখিয়া কলেজে স্থাপিত অস্থায়ী ট্রানজিট পয়েন্টে আনা হয়। পরে রাতে ২০টির অধিক বাসযোগে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন তারা।

এসব তথ্য নিশ্চিত করে ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর জানান, ৫০৬ জন নতুন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে। পাশাপাশি আগে স্থানান্তর হওয়া রোহিঙ্গা ক্যাম্পে বেড়াতে আসা ৩৯৫ জনসহ মোট ৯০১ জন রোহিঙ্গাকে পাঠানো হয়েছে ভাসানচরে। এটি একটি চলমান প্রক্রিয়া। সর্বশেষ গত ১ মার্চ ২৪তম ধাপে ১ হাজার ২৪২ জন রোহিঙ্গাকে ভাসানচরে আনা হয়।

T.A.S / জামান

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত