ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নারী পথচারী নিহত


সেলিম সরকার, বগুড়া photo সেলিম সরকার, বগুড়া
প্রকাশিত: ২৯-১০-২০২৪ দুপুর ৩:৪৯

বগুড়ায় বালুবাহী ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে এক নারী পথচারী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলের দুই আরোহী আহত হন। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে সদর উপজেলার দ্বিতীয় বাইপাস সড়কের মোল্লাবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত পথচারীর নাম রেহেনা বেওয়া। তিনি সদর উপজেলার খামারকান্দি দক্ষিণপাড়া এলাকার মৃত জামাল উদ্দিন ফকিরের স্ত্রী।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে নারুলী ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নাজমুল হক জানান, মঙ্গলবার সকালে রেহেনা বেওয়া ফ্যাক্টরিতে কাজে যাওয়ার জন্য সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন৷ পথিমধ্যে মোল্লাবাড়ির সামনে একটি মোটরসাইকেল ও বালুবাহী একটি ট্রাকের সংঘর্ষ হয়৷ এ সময় ট্রাকটি রেহেনা বেওয়াকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় মোটরসাইকেলের দুই আরোহী আহত হন।

এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যান। কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

T.A.S / জামান

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ