রাজশাহীতে সাংবাদিকের ওপর হামলা ও মামলার প্রতিবাদে মানববন্ধন
সারাদেশের মতো রাজশাহীতেও সাংবাদিকের ওপর হামলা ও মামলার প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করা হয়। রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের আয়োজনে বিভিন্ন সাংবাদিক সংগঠনের ব্যানারে গণমাধ্যমকর্মীরা এ মানববন্ধনে অংশ নেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) রাজশাহী জেলা শাখা, বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগর শাখা, বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি রাজশাহী জেলা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী জেলা, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম, দুর্গাপুর প্রেসক্লাব ও বাঘা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ মানববন্ধনে উপস্থিত ছিলেন।
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম। মানববন্ধন থেকে রাজশাহীর বাঘা উপজেলায় সাংবাদিক আবুল হাসেমের ওপর হামলা ও দুর্গাপুরের সাংবাদিক শাহাবুদ্দিনের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদসহ দোষী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও তাদের প্রত্যাহার চাওয়া হয়।
মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম। আরো বক্তব্য রাখেন- বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগর শাখা'র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রকি, রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশনের সভাপতি আবু কাউসার মাখন, বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির ঢাকা থেকে আগত নুর আলম সিদ্দিকি মানু, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির রাজশাহী শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রনি, বাঘা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম ইসলাম দিলদার, দুর্গাপুর প্রেসক্লাবের আহ্বায়ক শাহজামাল, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের প্রেসিডিয়াম মেম্বার শাহিনুর রহমান সোনা, সহ-সভাপতি আনসার তালুকদার স্বাধীন, সদস্য শেখ রহমতুল্লাহ, আসগর আলী সাগর প্রমুখ।
অন্যদের মধ্যে মানববন্ধনে উপস্থিত ছিলেন- সময়ের আলো পত্রিকার রাজশাহী ব্যুরোপ্রধান শফিকুল ইসলাম, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি ফায়সাল হোসেন, রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের প্রেসিডিয়াম মেম্বার লিয়াকত হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জীবন, কোষাধ্যক্ষ ওদুদুজ্জামান সুবাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরবিএস পাভেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এফডিআর ফায়সাল, নির্বাহী সদস্য আল আমিন পাপন, শফিকুল ইসলাম ইমন, আক্তার হোসেন হিরা প্রমুখ। এছাড়াও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত শতাধিক সাংবাদিক মানববন্ধনে উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সমাজের অসঙ্গতি তুলে ধরতে গিয়ে দুর্নীতিবাজ, মাদক কারবারিসহ অন্যায়কারীদের শত্রু হয়ে যান সাংবাদিকরা। এমন ঘটনায় পুলিশ সেই সকল অপরাধীর ইন্ধনে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা গ্রহণ, ফাঁসানোসহ হয়রানি করে। ফলস্বরূপ দুর্গাপুরে শাহবুদ্দিন নামে একজন সাংবাদিককে বাড়ি থেকে ডেকে নিয়ে মিথ্যা নাশকতার মামলায় ফাঁসানো হয়। এমন মিথ্যা মামলা ও বাঘায় সাংবাদিকের ওপর হামলার আসামি গ্রেফতার না করায় জেলা পুলিশের কতিপয় অসাধু কর্মকর্তার তীব্র সমালোচনা করেন বক্তারা। দ্রুত সেসব কর্মকর্তার অপসারণ চাওয়া হয়।
বক্তারা মানববন্ধনে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে দোষী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়া হলে বৃহত্তর আনন্দোলনের ঘোষণা দেবেন রাজশাহীর সাংবাদিকরা। এ সময় মিথ্যা মামলা প্রত্যাহার ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা।
এমএসএম / জামান
রৌমারীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাদক মামলায় গ্রেফতার
পঞ্চগড়ে শিল্প ব্যক্তিদের সাথে স্থানীয় পণ্য ব্র্যান্ডিং এবং বিপণন বিষয়ক কর্মশালা
গোপালগঞ্জকে এগিয়ে নিতে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে - সাংসদ কে.এম বাবর
ফুলদী নদীর ওপর সেতু নির্মাণে সরকারের আন্তরিকতার কমতি নেই: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ
ইমুতে প্রেম, মোবাইলে বিয়ে, ভিসা ছাড়াই ভারতে স্বামীর কাছে যেতে গিয়ে শিশুসহ নারী আটক
হোমনায় মাদকের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিকের উপর হামলা
ঈদ সামনে রেখে চান্দাইকোনা পশুর হাটে কঠোর নজরদারি, মাঠে পুলিশ ও র্যাব
মনোহরদীর রামপুরে বালু উত্তোলনের দায়ে দুইজনকে কারাদণ্ড
ঈদুল আজহা উপলক্ষে রাজারহাটে জমে উঠেছে কোরবানির পশুর হাট, অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ
যশোর-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলেসহ নিহত-৪
জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
পটুয়াখালীতে প্রধান শিক্ষকের অবসর প্রস্তুতির কাগজ নিয়ে হাজির হলেন ডিপিইও বিদায় অনুষ্ঠানে