গাইবান্ধায় খাদ্য গুদাম কেলেঙ্কারি
১০০ টন ধান-চাল ও গম চুরির অভিযোগে কর্মকর্তা চাকরিচ্যুত
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া খাদ্যগুদামে দুর্নীতির ঘটনায় সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমানের বিরুদ্ধে গুরুতর ব্যবস্থা নেয়া হয়েছে। ১০০ টন ধান, চাল ও গম চুরির দায়ে তাকে চাকরিচ্যুত করে ৯৫ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা আদায়ের নির্দেশ দিয়েছে খাদ্য বিভাগ। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলা খাদ্য কর্মকর্তা মিজানুর রহমান। গত ৭ অক্টোবর খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল খালেক স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ আদেশ কার্যকর করতে নির্দেশ দেয়া হয়।
জিয়াউর রহমান ২০২২ সালে বোনারপাড়া খাদ্যগুদামে কর্মরত ছিলেন। স্থানীয় ও খাদ্য বিভাগের তথ্যমতে, অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২২ মৌসুমে তিনি ৭৬ টন চাল, ২৪ টন ধান, এক টন গম এবং চার হাজার খালি বস্তা চুরি করে স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। এছাড়াও তিনি নির্দেশবহির্ভূতভাবে নারায়ণগঞ্জ সিএসডিতে চাল প্রেরণ করেন।
ঘটনার পর থেকে জিয়াউর রহমান পলাতক রয়েছেন। তিনি গোডাউনের চাবি রেখে পালিয়ে যান। তদন্তে ১০০ টন ধান-চাল ও গম চুরির প্রমাণ মেলার পর তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয় এবং ৯৫ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা আদায়ের আদেশ দেয়া হয়।
জেলা খাদ্য কর্মকর্তা মিজানুর রহমান জানিয়েছেন, প্রজ্ঞাপন জারির তিন মাসের মধ্যে জিয়াউর রহমানকে জরিমানাকৃত অর্থ সরকারি কোষাগারে জমা দিতে হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
T.A.S / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত