ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

রেজিস্ট্রি অফিসের সিন্ডিকেট ভাঙায় বেকায়দায় গাইবান্ধা সদর সাব-রেজিস্ট্রার


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ২৯-১০-২০২৪ দুপুর ৪:২৩

গাইবান্ধা সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল সম্পাদনে জোরপূর্বক অতিরিক্ত অর্থ আদায় বন্ধ এবং দীর্ঘদিনের সিন্ডিকেট ভেঙে দেয়ায় বেকায়দায় পড়েছেন সদর সাব-রেজিস্ট্রার মো. মেহেদী হাসান। এই পদক্ষেপের ফলে সাব-রেজিস্ট্রি অফিসে গ্রাহক হয়রানি ও অনিয়ম বন্ধ হয়েছে। তবে এসব উদ্যোগে ক্ষুব্ধ একটি সংঘবদ্ধ চক্র মেহেদী হাসানকে অপপ্রচারের মাধ্যমে বেকায়দায় ফেলার চেষ্টা চালাচ্ছে।

সাব-রেজিস্ট্রার মেহেদী হাসান বলেন, অফিসের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তিনি কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন। দীর্ঘদিন ধরে দলিল লেখকদের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ, সাব-রেজিস্ট্রারের স্বাক্ষর জাল করে রাজস্ব ফাঁকির দালালদের বিরুদ্ধে মামলা এবং পুরনো দলিলগুলো বালামভুক্ত করাসহ অফিসের নানান অনিয়ম দূর করার উদ্যোগ নিয়েছেন। এরমধ্যে ২০০২ থেকে ২০২১ সালের প্রায় দুই শতাধিক বালামবিহীন দলিল বালামভুক্ত করা এবং দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।

মেহেদী হাসানের এই পদক্ষেপকে কেন্দ্র করে একটি চক্র তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক প্রচার চালাচ্ছে, যা সম্প্রতি একটি জাতীয় দৈনিকে মিথ্যা সংবাদ আকারে প্রকাশিত হয়েছে। তবে লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখকরা তার প্রশংসা করে বলেন, মেহেদী স্যারের উদ্যোগের ফলে এখন আমরা শান্তিতে আছি, দুর্নীতিও কমে গেছে।

গাইবান্ধা জেলা রেজিস্ট্রার জহুরুল ইসলাম মেহেদী হাসানের পদক্ষেপকে সাহসী এবং প্রশংসার যোগ্য বলে অভিহিত করেছেন। তিনি জানান, মেহেদী হাসানের উদ্যোগে গাইবান্ধা সদর সাব-রেজিস্ট্রি অফিসে সেবাগ্রহীতাদের এখন আর অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে না এবং হয়রানিও বন্ধ হয়েছে।

T.A.S / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত