আলফাডাঙ্গায় আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে রাস্তা দখলের অভিযোগ
সাধারণ জনগণের চলাচলের রাস্তা দখল করে বাঁশের বেড়া দিয়েছেন মহিলা আওয়ামী লীগ নেত্রী। উপজেলার গোপালপুর ইউনিয়নের কুচিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী আইয়ুব মোল্যা গত ২৩ অক্টোবর বুধবার ফরিদপুর জেলা প্রশাসক ও আলফাডাঙ্গা থানায় গোপালপুর ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের সভাপতি খাদিজা পারভিন ও তার ছেলে হৃদয় সম্রাটের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। জেলা প্রশাসক লিখিত অভিযোগটি ফরোয়ার্ড করে উপজেলা নির্বাহী অফিসারকে ব্যবস্থা গ্রহণের দায়িত্ব দিয়েছেন।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, উপজেলার কুচিয়া গ্রামের আইয়ুব মোল্যার সাথে একই গ্রামের আওয়ামী লীগ নেত্রী খাদিজা পারভিন পাশাপাশি বাড়িতে বসবাস করেন। আইয়ুবের বাড়ির দক্ষিণ পাশে সাধারণ মানুষের চলাচলের সরকারি একটি রাস্তা রয়েছে। ওই রাস্তা দিয়ে গ্রামের মানুষ চলাচল করেন। চলতি মাসের ১১ তারিখ সকালে খাদিজা তার লোকজন নিয়ে রাস্তা দখল করে বাঁশের বেড়া দেন। আইয়ুর মোল্যা প্রতিবাদ করতে গেলে গালিগালাজ করে খুন-জখমের হুমকি দেন।
আইয়ুর মোল্যার স্ত্রী আম্বিয়া বেগমের ভাষ্য, ৪০-৫০ বছরের সরকারি রাস্তা ক্ষমতার জোরে আওয়ামী লীগ নেত্রী খাদিজা তার লোকজন নিয়ে দখল করেছে। আমরা এখন বাড়ি থেকে বের হতে পারছি না। আমরা প্রশাসনের কাছে রাস্তাটি সাধারণ জনগণের চলাচলের জন্য খুলে দেয়ার দাবি করছি। ইতিপূর্বে আমাদের বিরুদ্ধে একাধিক মামলা করে হয়রানি করেছে খাদিজা।
এ বিষয়ে খাদিজা পারভিন বলেন, আমার নিজের জমিতে বেড়া দিয়েছি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেয়া হয়েছে। আমার ভাসুর সরকারি জায়গা দখল করে আছে।
আলফাডাঙ্গা থানার ওসি হারুন অর রশিদ জানান, লিখিত অভিযোগ পেয়ে একজন কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার সারমীন ইয়াসমীন বলেন, জেলা প্রশাসক স্যারের নির্দেশ পেয়ে নোটিস করেছি। ৩০ অক্টোবর বিকালে দুপক্ষকে কাজগপত্র নিয়ে অফিসে হাজির হওয়ার জন্য বলা হয়েছে।
এমএসএম / জামান
ইউরোপ যাওয়ার স্বপ্ন, লিবিয়ার গানপুদা কারাগারে প্রাণ গেল নবীগঞ্জের মতব্বিরের
সিম খেতে ঘাস কাটতে গিয়ে প্রাণ গেল কিশোর দিনমজুরের
উলিপুরে বৃদ্ধের নৃশংস হত্যা কান্ড নিয়ে পুলিশের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
ধনবাড়ীতে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে আহত ৬
মুরাদনগরে লাখ টাকার গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত
পটিয়ার পূজামণ্ডপে এনসিপি নেতারা, বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যয়
নবীনগরে পুকুরে ডুবে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের
বিলাইছড়িতে প্রধান শিক্ষক দীপু চাকমার বিদায় সংবর্ধনা
তেঁতুলিয়ায় সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের সেমিনার ‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন-সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য’ বিষয়ক সেমিনার
বড়লেখায় চাঞ্চল্যকর চুরির মামলার রহস্য উদ্ঘাটন; স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারসহ গ্রেফতার ৬
ইঞ্জিনসহ ৩ বগি লাইনচ্যুত হয়ে চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগে বিঘ্ন, ভোগান্তিতে যাত্রীরা
ভাঙনের মুখে শত সংসারে মিলনের হাসি, নির্যাতিত নারীদের হাতে ৬৮ লাখ টাকা