ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

চৌদ্দগ্রামে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি আটক


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ২৯-১০-২০২৪ বিকাল ৫:১৪

কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের বিশেষ অভিযানে মো. বেলাল হোসেন (৪০) নামে অর্থদণ্ডসহ সাজাপ্রাপ্ত এক আসামিকে আটক করা হয়েছে। আটককৃত বেলাল হোসেন উপজেলার বাতিসা ইউনিয়নের জামুকরা গ্রামের তনু মিয়ার ছেলে জাহাঙ্গীর হোসেন ও একই ইউনিয়নের বসন্তপুর গ্রামের পালোয়ান বাড়ীর মৃত আলী আশ্রাফ এর ছেলে। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.টি.এম আক্তার উজ জামান।

থানা সূত্রে জানা গেছে, বেলাল হোসেনের বিরুদ্ধে একটি মাদক মামলায় ৩ বছরের সাজা পরোয়ানাসহ ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে কুমিল্লার একটি আদালত। সাজা পরোয়ানা তামিলের অংশ হিসেবে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.টি.এম আক্তার উজ জামান এর নির্দেশে থানার উপ-পরিদর্শক মো: আব্দুল মতিন সঙ্গীয় ফোর্স সহ গত সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে মো: বেলাল হোসেনকে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো. আব্দুল মতিন বলেন, ‘পরোয়ানা তামিলের অংশ হিসেবে বিশেষ  অভিযান পরিচালনা করে বাতিসা ইউনিয়নের বসন্তপুর থেকে সাজাপ্রাপ্ত ১ আসামিকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’

T.A.S / জামান

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭

বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন

ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

‎লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা

বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’