কালীগঞ্জে বাজার মনিটরিংয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা
প্রশাসন কর্তৃক নিয়মিত বাজার ও দ্রব্যমূল্য পরিস্থিতি তদারকির অংশ হিসেবে কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় তিন ব্যবসায়ীকে ১২ হাজার জরিমানাসহ এক হাজার টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ করে বিনষ্ট করা হয়।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার বাহাদুরশাদী ইউনিয়নের বাসাইর (জামালপুর) বাজারে দ্রব্য মূল্যের বাজার মনিটরিং এর অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯ (১)(ঙ) ধারায় তিন মামলায় ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং এক হাজার টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ করে বিনষ্ট করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি।
কৃষি বিপণন আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী মনির সরকারের পূত্র মুরাদ সরকার (৩৫) কে ২ হাজার, হাবিজুর রহমানের পূত্র মো. মুস্তাক (৩৫) কে ৫ হাজার এবং অনুকুল বনিকের পূত্র মন্টু বনিক (৬০) কে ৫ হাজার টাকাসহ মোট ১২ টাকা জরিমানা প্রদান করা হয়। এসময় প্রসিকিউটর হিসেবে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগীতা করেন গাজীপুর কৃষি বিপণন কর্মকর্তা মো. গোলাম মর্তুজা, উপজেলা মৎস কর্মকর্তা আবু সামা, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলামসহ আনসার ও পুলিশ সদস্যবৃন্দ। জাতীয় ভোক্তা অধিদপ্তর গাজীপুর কর্তৃক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অপর তিন ব্যবসায়ীকে তিন মামলায় ১১ হাজার জরিমানা প্রদান করা হয়েছে। এসময় মাঠ প্রশাসন কর্তৃক নিয়মিত বাজার ও দ্রব্যমূল্য পরিস্থিতি তদারকি কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক
ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল
রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ
নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার
মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া
শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি
মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ