ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

আশুলিয়ায় স্বামী-স্ত্রী-সন্তান হত্যার ঘটনায় গ্রেপ্তার ২


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ২৯-১০-২০২৪ বিকাল ৫:২৪

সাভারের আশুলিয়ায় স্বামী-স্ত্রী ও শিশু সন্তানকে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ। গ্রেপ্তারকৃতরা হত্যার কথা স্বীকার করেছে বলেও জানিয়েছে পিবিআই।

আজ মঙ্গলবার সকাল ১১টা ৩০ মিনিটে রাজধানীর উত্তরার ১২ নং সেক্টরে অবস্থিত ঢাকা জেলা পিবিআই পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেয় সংস্থাটি। 

সংবাদ সম্মেলন থেকে পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা জানান, আশুলিয়ার উত্তর ভাদাইল এলাকা থেকে গত ১২ সেপ্টেম্বর ফ্ল্যাট থেকে ভবন মালিক মিজানুর রহমান বাচ্চু, তাঁর স্ত্রী স্বপ্না বেগম ও শিশু কন্যা জান্নাতুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার দিন নিহত বাচ্চুর প্রথম স্ত্রীর ছেলে তানভীর হাসান হিমেল তার সৎ মা ও বাবার ঘরে আগুন লেগেছে বলে প্রচার করে। ফ্ল্যাটের দরজা ভেঙে তাঁর বাবা ও সৎ মা ও বোনের মরদেহ পাওয়া যায়। এরপর এটি আত্মহত্যা করেছে বলে প্রচার করে হিমেল।

এই ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের হলে তদন্তে নামে ঢাকা জেলা পিবিআই পুলিশ। পরে তারা তথ্য প্রযুক্তির সহায়তায় বাচ্চুর প্রথম স্ত্রীর ছেলে তানভীর হাসান হিমেল ও তাঁর সহযোগী তরিকুল ইসলাম হৃদয়কে আশুলিয়ার জিরাবো ও নবাবগঞ্জ থেকে গ্রেপ্তার করে।

পিবিআই পুলিশ সুপার জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করলে তারা হত্যার দায় স্বীকার করে। তারা জানায়, ঘটনার দিন প্রথমে তারা বাচ্চুকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে। পরে শিশু সন্তানকে নিয়ে স্কুল থেকে হিমেলের সৎ মা বাসায় ফিরলে, তাদেরকেও শ্বাসরোধ করে হত্যা করে ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়। এরপর কক্ষের মধ্যে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে আত্মহত্যা বলে প্রচার করেন।

এমএসএম / এমএসএম

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার