ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

এভারকেয়ার হসপিটাল ঢাকা’র আয়োজনে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়্যারনেস পেশেন্ট ফোরাম


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৯-১০-২০২৪ বিকাল ৫:৫০

দেশের প্রথম জেসিআই স্বীকৃত হাসপাতাল এভারকেয়ার হসপিটাল ঢাকা ব্রেস্ট ক্যান্সার সচেতনতা নিয়ে একটি পেশেন্ট ফোরাম আয়োজন করেছে। পেশেন্ট ফোরামে এভারকেয়ার হসপিটাল ঢাকা-র অনকোলজিস্ট, সার্জন ও বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞরা একত্রিত হন। ফোরামে প্রাথমিক রোগ সনাক্তকরণ ও সময়মত চিকিত্সার জীবন রক্ষাকারী প্রভাব নিয়ে আলোচনা করা হয়। বাংলাদেশের মোট ক্যান্সার আক্রান্ত নারীদের মধ্যে ১৯ শতাংশ ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। বিশেষজ্ঞদের মতে, প্রাথমিক রোগ নির্ণয় সুস্থতার হার ৯০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করতে পারে।

পেশেন্ট ফোরামে উপস্থিত ছিলেন এভারকেয়ার হসপিটালস বাংলাদেশ-এর সিইও ও এমডি ডা. রত্নাদ্বীপ চাস্কার এবং গ্রুপ মেডিকেল ডিরেক্টর ডা. আরিফ মাহমুদ। প্রাথমিক রোগ নির্ণয় হলে রোগীর জীবন বাঁচানো সম্ভব এবং এভারকেয়ার হসপিটাল ঢাকা দেশের ব্রেস্ট ক্যান্সার রোগীদের বিশ্বমানের সেবা প্রদানের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে বলে তারা জানান। 

ফোরামে আরও অংশগ্রহণ করেন এভারকেয়ার হসপিটাল ঢাকা’র মেডিকেল অনকোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও কো-অর্ডিনেটর ডা. ফেরদৌস শাহরিয়ার সাঈদ; ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও রেডিয়েশন অনকোলজি বিভাগের কো-অর্ডিনেটর ডা. বিশ্বজিৎ ভট্টাচার্য; মেডিকেল অনকোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. রাজু টাইটাস চ্যাকো; এবং রেডিয়েশন অনকোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. আরমান রেজা চৌধুরী। সেসময় তারা সমন্বিত চিকিত্সা পদ্ধতির গুরুত্ব নিয়ে আলোচনা করেন। 

পেশেন্ট ফোরামে বয়স, জেনেটিক্স ও লাইফস্টাইল চয়েজ নিয়ে আলোচনা করা হয়। বিশেষজ্ঞরা ব্রেস্ট সেলফ এক্সামিনেশন এর ওপর গুরুত্ব আরোপ করেন, পাশাপাশি আলট্রাসনোগ্রাম/ম্যামোগ্রামের মাধ্যমে নিয়মিত স্ক্রীনিংয়ের সুবিধা ও অন্যান্য সচেতনতামূলক বিষয়ে আলোকপাত করা হয়। বিশেষজ্ঞরা প্রাথমিক লক্ষণ সনাক্ত করা এবং সময়মতো চিকিৎসা পরামর্শ নেওয়ার ক্ষেত্রে সবার দৃষ্টি আকর্ষণ করেন। সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে এভারকেয়ার হসপিটাল ঢাকা পেসেন্ট ফোরাম করে, যেখানে স্ক্রিনিং পরিষেবা বিষয়ক আলোচনা ও বিশেষজ্ঞের পরামর্শ প্রদান করা হয়। আধুনিক ডায়াগনস্টিক টুল, যেমন; আলট্রাসনোগ্রাম, ম্যামোগ্রাম, এমআরআই এবং পেট-সিটি স্ক্যানের পাশাপাশি সার্জারি, কেমোথেরাপি, ইমিউনোথেরাপি, হরমোনথেরাপি এবং রেডিয়েশন থেরাপি নিয়েও ফোরামে আলোচনা করা হয়। ফোরামে কীভাবে পার্সোনালাইজড ট্রিটমেন্ট প্ল্যান ও মাল্টি-ডিসিপ্লিনারি কেয়ারের মাধ্যমে রোগীরা চিকিত্সাকালীন সহায়তা পান, অংশগ্রহণকারীরা সে সম্পর্কে ধারণা পেয়েছেন।

এভারকেয়ার হসপিটাল ঢাকা-র অনকোলজি, সার্জারি, রেডিওলজি এবং হিষ্টোপ্যাথোলজি বিশেষজ্ঞরা ব্রেস্ট ক্যান্সার চিকিত্সার সাম্প্রতিক অগ্রগতি শেয়ার করেন, যার মধ্যে - মিনিমালি ইনভেসিভ সার্জিক্যাল টেকনিকস ও বিভিন্ন ইনোভেটিভ থেরাপি উল্লেখযোগ্য। ফোরামে উপস্থিত অতিথিবৃন্দ ও ক্যান্সার আক্রান্ত রোগীর সাথে ব্রেস্ট ক্যান্সার সারভাইভাররা তাদের লড়াইয়ের গল্পগুলো শেয়ার করেন।  
এভারকেয়ার হসপিটাল ঢাকা সম্পর্কে- 
 দেশের প্রথম হাসপাতাল হিসেবে টানা ৬ বার জয়েন্ট কমিশন ইন্টারন্যাশনাল (জেসিআই) স্বীকৃত হয়েছে এভারকেয়ার হসপিটাল ঢাকা। এখানে রয়েছে ৪২৫ শয্যাবিশিষ্ট মাল্টি-ডিসিপ্লিনারি সুপার-স্পেশালিটি টারশিয়ারি কেয়ার ইউনিট, যেখানে অত্যাধুনিক চিকিৎসা, অস্ত্রোপচার এবং ডায়াগনস্টিক সুবিধাসহ সব ধরনের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। ৪ লক্ষ ৩৫ হাজার বর্গফুট জায়গার ওপর নির্মিত হাসপাতালটি রোগীদের জন্য সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন চিকিৎসা সেবা এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের থেকে সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করে আসছে।

এমএসএম / এমএসএম

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ

৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগম আর নেই

কমিউনিটি ব্যাংক ক্লিন ঢাকা প্রজেক্টের আওতায় পরিচ্ছন্নতা কার্যক্রম ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত