ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ওয়ালটনের ১৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৯-১০-২০২৪ বিকাল ৭:৪

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি'র ১৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীসহ বিপুল সংখ্যক সাধারণ শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে মঙ্গলবার (২৯ অক্টোবর, ২০২৪) রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে ওই সভা অনুষ্ঠিত হয়েছে।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এস এম শামছুল আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম, পরিচালক এস এম নুরুল আলম রেজভী, এস এম রেজাউল আলম, এস এম মঞ্জুরুল আলম অভী ও তাহমিনা আফরোজ তান্না, স্বতন্ত্র পরিচালক শামসুল আলম মল্লিক, এফসিএ এবং অধ্যাপক এম সাদিকুল ইসলাম, পিএইচডি, এফসিএমএ।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা ও জিয়াউল আলম, এফসিএ, এসিএ (আইসিএইডব্লিউ), ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাজ্জাদ হোসেন, এনডিসি, পিএসসি, ও মো. আবু নাফিজ, এফসিএ, কোম্পানির সংবিধিবদ্ধ নিরীক্ষক এবং কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স নিরীক্ষক, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিবৃন্দ এবং কোম্পানীর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। ভার্চুয়াল মাধ্যমেও ওয়ালটনের বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ও কর্মকর্তাগণ উক্ত সভায় যুক্ত হন। সভা পরিচালনা করেন কোম্পানী সচিব মো. রফিকুল ইসলাম, এফসিএস।

সভায় স্বাগত বক্তব্যে ওয়ালটন হাই-টেকের চেয়ারম্যান এস এম শামছুল আলম বলেন, বৈশ্বিক প্রতিকূল অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও ২০২৩-২৪ হিসাব বছরে ব্যবসা পরিচালনায় অসাধারণ সাফল্য অর্জন করেছে ওয়ালটন। উক্ত হিসাব বছরে উল্লেখযোগ্য পরিমাণ মুনাফা অর্জনের প্রেক্ষিতে প্রাতিষ্ঠানিক ও সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য আকর্ষণীয় লভ্যাংশ ঘোষণা করা সম্ভব হয়েছে। সভায় যোগদানপূর্বক বার্ষিক সাধারণ সভাকে সাফল্যমণ্ডিত করায় এবং সহযোগিতা প্রদান করায় কোম্পানির শেয়ারহোল্ডার, স্টেকহোল্ডারসহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম সভায় ২০২৩-২৪ হিসাব বছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপনের পাশাপাশি কোম্পানির আর্থিক সূচকের উন্নতি, ব্যবসায়িক অগ্রগতিসহ ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, ২০২৩-২৪ হিসাব বছর ওয়ালটনের জন্য এক মাইল ফলক হিসেবে বিবেচিত হবে। আলোচ্য বছরে প্রায় ১,৩৫৭ কোটি টাকা মুনাফা হয়েছে ওয়ালটনের। যা আগের বছরে ছিল প্রায় ৭৮৩ কোটি টাকা। কোম্পানির মুনাফার ব্যাপক উত্থানের প্রেক্ষিতে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৩৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়া হয়েছে। ভবিষ্যতে কোম্পানির মুনাফা আরও বৃদ্ধিপূর্বক আকর্ষণীয় লভ্যাংশ প্রদান করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় ২০২৩-২০২৪ অর্থবছরের আর্থিক হিসাব বিবরণী, নিরীক্ষা প্রতিবেদন, পরিচালকদের প্রতিবেদন, প্রাতিষ্ঠানিক ও সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৩৫০ শতাংশ নগদ লভ্যাংশ এবং উদ্যোক্তা ও পরিচালকদের জন্য ২০০ শতাংশ নগদ লভ্যাংশ সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।

এছাড়াও, সভায় শেয়ারহোল্ডাররা কোম্পানির পরিচালকদের অবসর/পুনঃনিয়োগ এবং প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালককে ৩ বছরের জন্য নিয়োগ প্রস্তাব অনুমোদন করেন। সভায় ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য কোম্পানির সংবিধিবদ্ধ নিরীক্ষক হিসেবে মেসার্স এ কাশেম এন্ড কোং, চার্টাড একাউন্টেন্টস্কে এবং কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স নিরীক্ষক হিসেবে মেসার্স মোহাম্মদ সানাউল্লাহ এন্ড অ্যাসোসিয়েটস, চার্টাড সেক্রেটারি অ্যান্ড কনসালটেন্টের নিয়োগ  এবং তাদের পারিশ্রমিক অনুমোদন করেন।

T.A.S / T.A.S

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ

৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগম আর নেই

কমিউনিটি ব্যাংক ক্লিন ঢাকা প্রজেক্টের আওতায় পরিচ্ছন্নতা কার্যক্রম ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত