শ্রীপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দুস্থ ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) শ্রীপুর উপজেলা যুবদলের উদ্যোগে বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
শ্রীপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সারোয়ার হোসেন শেখের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডা. মো. শফিকুল ইসলাম।
আরো বক্তব্যে রাখেন- শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহ্জাহান ফকির, গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি শেখ আব্দুর রাজ্জাক, শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ আক্তারুল আলম মাস্টার, গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুসলিম উদ্দিন মৃধাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৩০০ জন নারী-পুরুষকে চিকিৎসাসেবা দেয়া হয়।
T.A.S / জামান
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার