ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

রাজশাহীতে উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ৩০-১০-২০২৪ দুপুর ১১:৪০

‘মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি’ স্লোগানে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী রাজশাহী জেলা সংসদ সংগঠনটির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। প্রেক্ষিত বিবেচনায় এবার বাউল ও মরমী গান, কবিতাকে প্রাধান্য দেয়া হয়েছে। অনুষ্ঠানে গ্রাম, শহরের জাত বাউল ও নগর বাউলের সমাবেশ  ঘটানো হয়। উদীচীর কিশোর শিল্পীরাও এতে বাউল ও মরমী গান পরিবেশন করেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনের উদ্বোধন করেন ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জী। উদীচী রাজশাহী জেলা সংসদের সহসাধারণ সম্পাদক বিধান চন্দ্র সরকার, সংগঠন বিষয়ক সম্পাদক শাহিনুর রহমান সোনা ও সম্পাদকমণ্ডলীর সদস্য সেলিনা বানুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উদীচী রাজশাহী জেলা সংসদের সভাপতি ও কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি অধ্যক্ষ জুলফিকার আহমেদ গোলাপ। স্বাগত বক্তব্য রাখেন জেলা সংসদের সাধারণ সম্পাদক রণজিৎ কুমার দাস। বক্তব্য রাখেন ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জী ও প্রগতি লেখক সংঘ রাজশাহীর সাধারণ সম্পাদক শাহ মো. জিয়া উদ্দিন।

এ সময় সিপিবি রাজশাহী জেলা সভাপতি হুমায়ুন রেজা জেনু, খেলাঘর রাজশাহী জেলা সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন মাসুদ, উদীচী রাজশাহী জেলা সংসদের কোষাধ্যক্ষ সন্তোষ কুমার, সম্পাদকমণ্ডলীর সদস্য সুবোধ কবিরাজ, সদস্য জীবন কুমার, উদীচী মচমইল শাখা সংসদের সভাপতি আক্কাস আলীসহ নেতৃবৃন্দ ও শিল্পীসহ রাজশাহীর সাংস্কৃতিক পরিমণ্ডলের একাংশ উপস্থিত ছিলেন।

বাউল ও মরমী গানের পরিবেশনায় ছিলেন- উদীচী রাজশাহী জেলা সংসদের শিল্পী তরুণ ধর, শিউলি মার্ডি, সাথী, মাইনুর মুর্শিদ মৃদু, তুলি গোস্বামী, অদিতি, মেঘলা, সুস্মিতা, নদী, বিথী, দুয়েতা, রাজশ্রী, বিদ্যা, প্রিয়ম ও জয়িতা। রাজশাহী বেতার শিল্পী সংস্থার মনজু রহমান শান্ত লোকসংগীত পরিবেশন করেন। রবীন্দ্রনাথের বাউল কতিতা আবৃত্তি করেন সেলিনা বানু, রতন ভট্টাচার্য, বিধান চন্দ্র সরকার ও খালেদা কেয়া। নৃত্য পরিবেশন করে শিশু শিল্পী প্রিয়ন্তী ধর।

এরপর উদীচী মচমইল শাখা সংসদের বাউল শিল্পীদের মধ্যে মনির উদ্দিন, আব্দুল আজিজ দেওয়ান, নাজমুল ইসলাম ও শহিদুল ইসলাম বাউল ও মরমী গান পরিবেশন করেন। শেষে রাজশাহীর আদিবাসী ফোক ব্যান্ড কারসা তাদের জমজমাট পরিবেশনা উপস্থাপন করে। এতে জয় ক্রিস্টফার বিশ্বাস, প্রশান্ত মিঞ্জ, পেরিলো হেমব্রম, মান্না রবিদাস শ্রী, হৃদয় মূর্মূ, মাইকেল সরেন, সৈকত বাস্কে ও ইমন বিশ্বাস অংশগ্রহণ করেন। এছাড়া অন্য শিল্পীরাও এতে লালনগীতি, বাউল গান ও মরমী গান পরিবেশন করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে বাউল ও মরমী শিল্পীসহ সাংস্কৃতিক পরিমণ্ডলের ওপর সহিংস হামলা বন্ধ করতে হবে। ইতিপূর্বে সংঘটিত সকল হামলার বিচার ত্বরান্বিত করতে হবে। স্বাধাীন বাংলার হাজার বছরের ঐতিহ্য বাউল ও মরমী শিল্পীদের স্বাধীন ও নিরাপদ পথচলার ব্যবস্থা রাষ্ট্রকেই করতে হবে। সাম্রাজ্যবাদ এবং মৌলবাদকে প্রতিহত করে উদীচী কর্মীদের নেতৃত্বে গণসাংস্কৃতিক জাগরণ গড়ে তুলতে হবে।

T.A.S / জামান

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন

বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু

লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ

কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

না ফেরার দেশে চলে গেলেন দর্শনা পুরাতন বাজারের পরিচিত মুখ বকুল শাহ

কালিয়ায় মামলাবাজ ও ভুমিদস্যু দবিরের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর পক্ষে সৎ মায়ের অভিযোগ