ঢাকা বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

উলিপুরে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্যান্সার প্রতিরোধী টিকা প্রদান


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ৩০-১০-২০২৪ দুপুর ৩:২৭

‘এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন’ স্লোগানকে ধারণ করে কুড়িগ্রামের উলিপুরে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকা প্রদান করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে উলিপুর পৌরসভাধীন হযরত ফাতিমা (রা.) পৌর বালিকা বিদ্যালয় ও কলেজে ৫ম থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের এ টিকা দেয়া হয়। এছাড়া উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ২৪ অক্টোবর থেকে শুরু হওয়া টিকা প্রদান কার্যক্রম ২ নভেম্বর পর্যন্ত চলমান থাকবে। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলার ৪৬৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৮ হাজার ৫৮০ জন শিক্ষার্থীদের মাঝে ক্যান্সার প্রতিরোধী টিকা প্রদান করা হবে। সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ২৪ অক্টোবর থেকে শুরু হওয়া এইচপিভি টিকাদান কার্যক্রম ২ নভেম্বর পর্যন্ত চলবে। ৯ থেকে ২২ নভেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যায়নরত নয় এমন ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের কমিউনিটি ক্লিনিকে টিকা দেয়া হবে। এছাড়া ২৯ অক্টোবর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত ১৮ কর্মদিবসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী ক্যাম্পে টিকাদান কার্যক্রম চলবে।

জানা গেছে, নারীদের ক্যান্সারজনিত মৃত্যুর প্রধান কারণ জরায়ুমুখ ক্যান্সার। বাংলাদেশে প্রতি লাখ নারীর মধ্যে ১১ জন এ রোগে আক্রান্ত হয়ে থাকেন এবং দেশে প্রতি বছর প্রায় ৪ হাজার ৯৭১ জন নারী এ রোগে মৃত্যুবরণ করেন। এইচপিভি টিকা গ্রহণের মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। নির্দিষ্ট বয়সী ও নির্ধারিত শ্রেণিতে অধ্যয়নরত কিশোরীরা ওয়েবসাইটে নিবন্ধন করে টিকা কার্ড সংগ্রহ করে ওই কার্ড দেখিয়ে টিকা গ্রহণ করে।

বিদ্যালয়ে টিকা নেয়া শিক্ষার্থী আন্নাফি রাইয়া তাসনিম অর্থি (৫ম শ্রেণি), কাইফা জান্নাত (ষষ্ঠ শ্রেণি), মানছুরা জাহান হিমু (৭ম শ্রেণি), হেপি আক্তার (৮ম শ্রেণি) ও মারজিয়া আক্তার (৯ম শ্রেণি)-সহ অনেকে জানায়, ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকা গ্রহণ করে আমাদের কোনো ধরনের সমস্যা দেখা দেয়নি। আমরা এ টিকার গুরুত্ব বুঝে টিকা গ্রহণ করেছি। মরণব্যাধি ক্যান্সার প্রতিরোধী টিকা সকল শিক্ষার্থীর নেয়া উচিত।

টিকা প্রদানকালে উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমটি ইপিআই মুরাদ হোসেন, স্বাস্থ্য সহকারী বেবি বেগম, পরিবার পরিকল্পনা পরিদর্শক রানু মিয়া, স্বেচ্ছাসেবী সিরাজুল ইসলাম, নুরে জান্নাত, চশমে জাহান ও প্রতিষ্ঠানটির অধ্যক্ষসহ শিক্ষক-কর্মচারীবৃন্দ। টিকা প্রদান কার্যক্রম পরিদর্শন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. সজিব।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, ক্যান্সার নামে রোগটি অনেক ক্ষেত্রে মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। এক ডোজ এইচপিভি টিকা নারীদের জরায়ুমুখ ক্যান্সার থেকে রক্ষা করতে পারে। রোগ হওয়ার আগেই প্রতিরোধের ব্যবস্থা নেয়া উত্তম। তাই সুনির্দিষ্ট শ্রেণিতে পড়ুয়া ও নির্দিষ্ট বয়সী কিশোরীদের এই টিকা প্রদান কার্যক্রম চলছে।

T.A.S / জামান

জুলাই শহীদ দিবসে মাগুরায় জুলাই স্মৃতি স্তম্ভে এমপি মনোয়ার হোসেন খানের পুষ্পস্তবক অর্পণ

ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ

সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।

বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট

রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ

১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়

পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা

হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে

‎পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ