ঢাকা বৃহষ্পতিবার, ৯ জুলাই, ২০২৬

শ্রীপুরে গর্ভবতী নারীকে মারধরের অভিযোগ


শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  photo শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১০-২০২৪ দুপুর ৩:৫৩

গাজীপুরের শ্রীপুরে পূর্বশুত্রুতার জের ধরে আট মাসের গর্ভবতী নারীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের বরনল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গর্ভবতী নারীর স্বামী শামীম খান বাদী হয়ে ৬ জনকে অভিযুক্ত করে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন- বরনল গ্রামের নুরু মিয়ার ছেলে বশীর মিয়া (৪৫), বশীর মিয়ার ছেলে রাতুল মিয়া (২৪), গণি মোড়লের ছেলে মোখলেস মাস্টার (৫২), আওয়াল (৫০), রহমত আলী মোড়ালের ছেলে কালু মোড়ল (৪৫), নুরু মিয়ার ছেলে বাদশা মিয়া (৪৬)-সহ অজ্ঞাত ৪-৫ জন। 

শামীম খান তার লিখিত অভিযোগে উল্লেখ করেন, গত ২৪ অক্টোবর সকাল সাড়ে ৮টার দিকে বিবাদীগণ অন্যায়ভাবে দা ও লাঠিসোটা নিয়া আমার শ্বশুড়বাড়ির সামনে এসে চলাচলের রাস্তা বন্ধ করার চেষ্টা করলে আমার শাশুড়ি আয়েশা রহমান ঘটনাস্থলে এসে বিবাদীদের অন্যায় কাজে বাধা দিলে তারা আমার শাশুড়িকে এলোপাতাড়ি লাঠি ও লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। খবর পেয়ে আমার ৮ মসের গর্ভবর্তী স্ত্রী আফরিদা এগিয়ে এলে বিবাদীরা তাকেও এলোপাতাড়ি মারধর শুরু করে। এতে সে মারাত্মক আহত হয় এবং তার গর্ভে থাকা বাচ্চা নষ্ট হওয়ার উপক্রম হয়।

অভিযোগে আরো উল্লেখ করা হয়, পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার আমার স্ত্রীর অবস্থা গুরুতর দেখে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ হাসপাতালে রেফার করেন। সদর হাসপাতালে তিন দিন চিকিৎসা গ্রহণ করার পর অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে আমার স্ত্রী সেখানে চিকিৎসাধীন।

এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান বলেন, ঘটনাটি সত্য নয়। এটা জমিজমাসংক্রান্ত বিষয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

T.A.S / জামান

নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান