ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

র‌্যাঙ্কিংয়ে সাকিবকে ছাড়িয়ে গেলেন মিরাজ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০-১০-২০২৪ দুপুর ৪:৯

সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর বাংলাদেশ ক্রিকেটে তার যোগ্য বিকল্প হিসেবে মেহেদী হাসান মিরাজের নামই সবচেয়ে বেশি বলা হয়। পরবর্তী সাকিব হিসেবে ভাবা সেই মিরাজই এবার র‌্যাঙ্কিংয়ে ছাড়িয়ে গেলেন সাকিবকে। প্রথমবারের মতো আইসিসি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে উঠে এলেন শীর্ষ তিনে, যেখানে অবসরের পর সাকিব পিছিয়ে গিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছেন।

মিরাজের সাম্প্রতিক পারফরম্যান্সের ফলস্বরূপ ব্যাটিং এবং বোলিং র‍্যাঙ্কিংয়েও বেশ উন্নতি হয়েছে। ব্যাটারদের তালিকায় ৯ ধাপ এগিয়ে তিনি এখন ৬৩ নম্বরে রয়েছেন। অন্যদিকে বোলারদের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের মধ্যে তাইজুল ইসলামের অবস্থান সেরা—তিনি ৩ ধাপ এগিয়ে বর্তমানে রয়েছেন ১৮তম স্থানে। যদিও মিরাজ দুই ধাপ পিছিয়ে এখন আছেন ২১তম স্থানে, তবু এই র‍্যাঙ্কিংয়ে মিরাজের ধারাবাহিক উন্নতি বাংলাদেশের ক্রিকেটে আশার সঞ্চার করেছে।

এদিকে চট্টগ্রাম টেস্টের সাথে সাথে দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার কাগিসো রাবাদা টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন। মিরপুর টেস্টে একাই ৯টি উইকেট দখল করে র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন তিনি। সেই ম্যাচে রাবাদা দ্রুততম ৩০০ উইকেট শিকারের রেকর্ড গড়েন, যা তাকে বোলারদের তালিকায় অনেক উপরে তুলে এনেছে।

অলরাউন্ডারদের শীর্ষ পাঁচের তালিকায় মিরাজের আগে ভারতের রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন অবস্থান করছেন। এ তালিকায় মিরাজের পরের অবস্থানে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান এবং পঞ্চম স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার।

টেস্ট ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের সবচেয়ে এগিয়ে থাকা ব্যাটসম্যান মুশফিকুর রহিম, বর্তমানে তার অবস্থান ২৬ নম্বরে। তবে তিনি এক ধাপ পিছিয়েছেন। অন্যদিকে, লিটন দাস ৫ ধাপ পিছিয়ে এখন ৩৩তম স্থানে আছেন, যেখানে শীর্ষ ৪০-এ বাংলাদেশের আর কোনো ব্যাটার নেই।

মিরাজের এমন উন্নতি তাকে ভবিষ্যতে সাকিবের পর বাংলাদেশের ক্রিকেটে অন্যতম অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠিত করতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

T.A.S / T.A.S

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা