ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে ডিবির অভিযানে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ৩০-৮-২০২১ দুপুর ৪:২৪

নওগাঁর ধামইরহাটে ডিবি পুলিশের অভিযানে ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। উপজেলার আলমপুর ইউনিয়ন এলাকা থেকে রোববার (২৯ ‍আগস্ট) তাকে আটক করা হয়। রাতেই ডিবি কর্তৃক ধামইরহাট থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয় (মামলা নং-৫০, তারিখ-২৯/০৮/২১ খ্রি.)।

জানা গেছে, নওগাঁ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি কেএম সামসুদ্দিনের নেতৃত্বে এসআই মিজানুর রহমান, এএসআই মেহেদী হাসানসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের পরিপ্রেক্ষিতে রোববার দুপুর ২টায় উপজেলার আলমপুর ইউনিয়নের মঙ্গলীয়া এলাকায় ফেনসিডিল ব্যবসায়ী চককালু গ্রামে দেওয়ান মোহম্মাদ আবু হুরায়রা ওরফে বিপ্লবকে (২৫) ৭৫ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে আটক করে। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি জানতে পেরে ৩ চোরাকারবারি পালিয়ে যায়। পরে আটক ব্যক্তিকে ধামইরহাট থানায় হস্তান্তর করে ডিবি।

ডিবির ওসি কেএম সামসুদ্দিন জানান, জেলা পুলিশ সুপার প্রকৌশলী মো. আব্দুল মান্নান মিয়ার (বিপিএম) নির্দেশনায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে ডিবি পুলিশ। সমাজ থেকে মাদক নির্মূলে ডিবি পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার জন্য পুলিশ সুপারে পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি।

এমএসএম / জামান

কুশিয়ারা থেকে বালু উত্তোলন নিয়ে অভিযোগ, বিবিয়ানা এলাকায় সড়কে ফাটল-জনদুর্ভোগ

রায়গঞ্জে শিক্ষিকার বকেয়া বেতন নিয়ে ৫ লাখ টাকা সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

পাহাড় থেকে বিচারালয়: অদম্য ইচ্ছাশক্তির আলোয় আইনজীবী হ্লানুচিং মারমা

নিজ অর্থায়নে জনকল্যাণমূলক কাজের স্বীকৃতি পেলেন সমাজসেবক তপন ঘোষ

সাতকানিয়া - টিআই'র চাঁদাবাজিতে যানজটের উল্লাসিত শহরে পরিণত কেরানীহাট, শাস্তির দাবী স্থানীয়দের

চাঁদপুরে ৩ বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের

রাজশাহীর বিষ্ণুপুর ফেরিঘাটে ১০ বছর আগের তালিকাতেই টোল আদায় চলছে

বরিশালে ময়লার স্তুপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার

মুকসুদপুরে বিয়ের দাবিতে হিন্দু তরুণের সঙ্গে তরুণীর অবস্থান, থানায় হস্তান্তর

শ্যামনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

তেঁতুলিয়ায় দায়িত্ব পালনে গতি বাড়াতে ৬৪ গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল ও টর্চলাইট

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

নবীনগরে জেলা ছাত্রলীগের সহসভাপতি ডলার গ্রেপ্তার