ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

উত্তরায় ঠোঁটকাটা আলতাফসহ ৮ শীর্ষ সন্ত্রাসী আটক


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ৩০-১০-২০২৪ বিকাল ৫:২৮

উত্তরার ৮ নম্বর সেক্টরে মধ্য রাতে বিশেষ অভিযান পরিচালনা করে শীর্ষ সন্ত্রাসী ঠোঁটকাটা আলতাফ ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। ২৯ অক্টোবর মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে, উত্তরা ৮ নম্বর সেক্টরে দুই ভাগে ভাগ হয়ে পুরো এলাকা ঘিরে ফেলে যৌথ বাহিনী ।

এর পরেই সন্ত্রাসী আলতাফের ডেরায় অভিযান শুরুর এক পর্যায়ে তাকে গ্রেফতার করে যৌথ বাহিনী । তাৎক্ষণিক আলতাফের দেয়া তথ্য মতে বস্তির প্রতিটি ঘরে ব্যাপক অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে আলতাফের আরও দুই সহযোগীকে আটক করা হয়। যৌথ বাহিনীর এই অভিযানে ডগ স্কোয়ার্ডের বাহিনী ব্যবহার করা হয় ।

এসময় সিও ৫ এডি রেজিমেন্ট আর্টিলারি লে. কর্নেল মাহবুবের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়। রাজধানী ঢাকাতে ছিনতাইকারী ও মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে অব্যাহত যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে উত্তরায় এই অভিযান পরিচালনা করা হয় বলে যৌথ বাহিনীর সূত্র জানিয়েছে । এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সূত্রটি।

শীর্ষ সন্ত্রাসী ঠোঁটকাটা আলতাফের নেতৃত্বে এই গ্রুপটির বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সরকার পতনের পর, উত্তরা পূর্ব থানার অস্ত্র লুট, চাঁদাবাজি, অস্ত্র-মাদক ব্যবসা এবং কিশোর গ্যাং পুষে পুরো এলাকায় ত্রাস ছড়িয়েছেন তিনি। আব্দুল্লাহপুর থেকে কাওলা পুরো এলাকায় রয়েছে তার সন্ত্রাসী নেটওয়ার্ক।

যৌথ বাহিনী অভিযান চালিয়ে বেশকিছু দেশি-বিদেশি অস্ত্র, মাদক এবং দুটি জার্মান শেফার্ড কুকুর উদ্ধার করেছে। এছাড়াও, থানা থেকে লুটকৃত অস্ত্র এবং মাদকও উদ্ধার করা হয়। বস্তির কাছেই খোঁজ মিলেছে তার বিলাসবহুল বাড়ির।

যৌথ বাহিনী জানিয়েছে, আলতাফের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ১০টিরও বেশি মামলা রয়েছে। যৌথ বাহিনী জানিয়েছে, অপরাধীদের আইনের আওতায় আনতে চলমান থাকবে এই অভিযান।

T.A.S / T.A.S

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার