ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

বগুড়ায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ইজিবাইকচালক গুরুতর আহত


সেলিম সরকার, বগুড়া photo সেলিম সরকার, বগুড়া
প্রকাশিত: ৩১-১০-২০২৪ দুপুর ১২:২৩

বগুড়ায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মুক্তার আলী (৪৮) নামে এক ইজিবাইকচালক গুরুতর আহত হয়েছেন। বুধবার (৩০ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে শহরের ফুলবাড়ী আমতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। আহত ইজিবাইকচালক মুক্তার আলী শহরের ফুলবাড়ী এলাকার বাবলু সরকারের ছেলে।

জানা গেছে, বুধবার রাত ১০টার দিকে মুক্তার আলীর ইজিবাইকে অজ্ঞাতনামা চার ব্যক্তি যাত্রী হিসেবে ওঠেন। পরে ফুলবাড়ী এলাকায় পৌঁছানোর পর ইজিবাইকচালক মুক্তারের সাথে তাদের একজনের কথাকাটাকাটি হয়। এ সময় যাত্রীদের একজন মুক্তারের পেটে বার্মিজ চাকু দিয়ে আঘাত করে। এতে তার পেটের নাড়িভুঁড়ি বেরিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে রাত ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

শজিমেক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার জ্ঞান ফেরেনি। স্থানীয়দের ধারণা, ভাড়া নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে বখাটে যাত্রীদের একজন তাকে ছুরিকাঘাত করে।

T.A.S / জামান

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ