১৫৯ রানে অলআউট হয়ে ফলোঅনে বাংলাদেশ
দ্বিতীয় দিনের তৃতীয় সেশনের শেষ দিকে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। এতেই শঙ্কা ছিল ফলোঅনে পড়ার। তৃতীয় দিনের শুরুতেই আরও চার উইকেট হারিয়ে সেই শঙ্কা আরও বাড়িয়ে দেয় টাইগার ব্যাটাররা। দলের এমন বিপর্যয়ের মধ্যেও ব্যাট হাতে একাই লড়াই করেন মুমিনুল হক। তবে ১৫৯ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়েছে বাংলাদেশ। ৪১৬ রানের লিড পেয়েছে দক্ষিণ আফ্রিকা।
নাজমুল হোসেন শান্ত ৯, মেহেদী হাসান মিরাজ ১ রান করেন। এছাড়া রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান মুশফিকুর রহিম ও অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কন।
এরপর ক্রিজে আসা তাইজুল ইসলামকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যান মুমিনুল। সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন তিনি। মুমিনুলকে ভালো সঙ্গ দেন তাইজুল। ১০৩ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার।
তবে দলীয় ১৫১ রানে ১১২ বলে ৮২ রান আউট হন মুমিনুল। তার বিদায়ের পর দ্রুতই সাজঘরে ফিরে যান তাইজুল। এতে ৪৫ ওভার ২ বলে ১৫৯ রানে অলআউট হয় বাংলাদেশ। ৯৫ বলে ৩০ রান করেন তাইজুল। দক্ষিণ আফ্রিকার পক্ষে কাগিসো রাবাদা নিয়েছেন ৫টি উইকেট।
T.A.S / T.A.S
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ