ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ায় জমে উঠেছে সিন্ডিকেটমুক্ত সবজি বাজার


সেলিম সরকার, বগুড়া photo সেলিম সরকার, বগুড়া
প্রকাশিত: ৩১-১০-২০২৪ দুপুর ৩:১৯

বগুড়ায় সবজি বাজারের সিন্ডিকেট ভাঙতে এবার মাঠে নেমেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। সরাসরি কৃষকের কাছ থেকে সবজি সংগ্রহ করে ভোক্তাপর্যায়ে বিক্রি শুরু করেছেন তারা। বাজারের চেয়ে অনেক কম দামে বিক্রি করায় এই বাজারে ক্রেতাদের ভিড় ক্রমেই বাড়ছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা জানিয়েছেন, শহরের প্রাণকেন্দ্র সাতামাথায় মুক্তমঞ্চে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চালু থাকবে এ বাজার। বাজারে কৃষকের উৎপাদিত বিভিন্ন ধরনের সবজি বিক্রি করা হবে। একজন কৃষক চাইলে সরাসরি সবজি এনেও নির্ধারিত দামে তার সবজি বিক্রি করতে পারবেন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে ন্যায্যমূল্যের এ বাজার বসতে না বসতেই উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে। অনেকেই তাদের প্রয়োজনীয় সবজি কিনছেন প্রচলিত বাজারের থেকে অনেক কম দামে।

মুক্তমঞ্চের এই সবজি বাজারে টাঙিয়ে রাখা মূল্যতালিকা অনুযায়ী বৃহস্পতিবার এ বাজারে বেগুন ৪০ টাকা, ফুলকপি ৫৭ টাকা, পটল ৪০ টাকা, মুলা ২০ টাকা, আলু ৫২ টাকা, কাঁচামরিচ ১১০ টাকা ও পেঁয়াজ ১০০ টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে। অথচ শহরের ফুলতলা, কলোনি, সুলতানগঞ্জ ও ভবের বাজার চারমাথায় এদিন সকালে বেগুন ৫৫ থেকে ৬০ টাকা, ফুলকপি ৮০ থেকে ৯০ টাকা, পটল ৫০ থেকে ৬০ টাকা, মুলা ৩৫ থেকে ৪০ টাকা, আলু ৬০ টাকা, কাঁচামরিচ ১৪০ থেকে ১৬০ টাকা ও পেঁয়াজ ১১০ থেকে ১৫০ টাকা দরে বিক্রি করা হয়েছে।

ন্যায্যমূল্যের এ বাজারে ধনিয়াপাতা, করলা, লাউ, বরবটি, মিষ্টি কুমড়াসহ অনেক সবজি বাজারের চেয়ে অনেক কম দামে বিক্রি করা হয়েছে। উদ্যোক্তারা জানিয়েছেন, এ বাজারে ক্রেতাদের আশানুরূপ সাড়া পেলে শহরের উন্মুক্ত কোনো স্থানে স্থায়ী রূপ দেয়া হবে বাজারটিকে, যেখানে কৃষক তার সবজি সরাসরি ভোক্তার কাছে ন্যায্যমূল্যে বিক্রির সুযোগ পাবেন। এতে মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেট ভেঙে সবজির বাজারে স্বস্তি ফিরিয়ে আনা সম্ভব হবে। তারা জানান, এ বিষয়ে প্রশাসনের সার্বিক সহযোগিতা রয়েছে।

T.A.S / জামান

অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা

কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড

বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার

‎জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা

কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার

​সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!

অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।

গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক আটক

গাজীপুরে কর্মশালা: খামারিদের সুরক্ষায় সহজ শর্তে ঋণের ঘোষণা দিলেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী