ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

সংশোধন হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৩১-১০-২০২৪ দুপুর ৩:৩৭

সংশোধন আসছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিদ্যমান আইনে। ‌‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন ১৯৮৯’ পরিবর্তিত হয়ে নতুন আইন আসবে। এ লক্ষ্যে প্রস্তাবিত সংশোধিত খসড়া আইন জনমত যাচাইয়ের জন্য আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) একাডেমির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

আইনটির বিভিন্ন ধারায় পরিবর্তনের লক্ষ্যে একটি সংশোধিত খসড়া প্রণয়ন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। উক্ত সংশোধিত খসড়া আইনের উপর সকল শিল্পী, কলাকুশলী, শিল্পবোদ্ধা, সংস্কৃতিসেবী, গবেষক, সাংবাদিকসহ সর্ব সাধারণের কাছ থেকে মতামত/পরামর্শ প্রদানের আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে নিজ প্রতিষ্ঠান বিবেচনায় এর উন্নয়নকল্পে প্রস্তাবিত সংশোধিত খসড়ার উপর সুচিন্তিত মতামত/পরামর্শ প্রদান করে আইনের সংশোধন, বিয়োজন, পরিবর্ধন, পরিমার্জনের মাধ্যমে জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক শিল্পকলা একাডেমি গঠন করার লক্ষ্যে সকল অংশীজনের সহযোগিতা প্রয়োজন।

এ লক্ষ্যে আগামী ৭ কর্ম দিবসের মধ্যে জনমত যাচাইয়ের মাধ্যমে সকল অংশীজনের কাছ থেকে গঠনমূলক মতামত/পরামর্শ প্রদানের আহ্বান জানিয়েছে একাডেমি।

আইন সংক্রান্ত সকলের মতামত একাডেমির ই-মেইলে dg@shilpakala.gov.bd পাঠানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

এমএসএম / এমএসএম

অন্তর্জালে ১ বিলিয়নের ক্লাবে ‘জানজিরিন’

অভিনয়ে অনন্য ছিলেন এটিএম শামসুজ্জামান

শো চালানো অসম্ভব—কেন এমন আকুতি অমিতাভ বচ্চনের?

দীপিকার ‘না’ যেখানে, প্রীতির সেখানে ১৮ ঘণ্টা!

‘আমি পাঠান, গুলি করে দাও’, আন্ডারওয়ার্ল্ডের হুমকি যেভাবে সামলেছিলেন শাহরুখ

এক যুগ পর দেব–শুভশ্রী

প্রথমবার ‘বিগ বস’ দেখবেন অরিজিৎ সিং, জানালেন কার জন্য

‘দৃশ্যম ৩’-এর ট্রেলার—সেয়ানে সেয়ানে টক্কর

আমার মা সুস্থ ও জীবিত আছেন : রুনা লায়লার মেয়ে

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া

রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এল রোমান্টিক মুহূর্ত

চরিত্রহননের ক্ষেত্রে নিশানা করা হয় নারীকেই : কঙ্গনা

সমরজিত-জয়ার মৌলিক গান ‘মনঘুড়ি’