ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

আলফাডাঙ্গায় নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস


শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা photo শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা
প্রকাশিত: ৩১-১০-২০২৪ দুপুর ৪:৩৬

ফরিদপুরের আলফাডাঙ্গায় নিষিদ্ধ চায়না জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলা চত্বরে জব্দকৃত দুই হাজার মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

জানা গেছে, বুধবার বিকালে আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর, বানা ও পাঁচুড়িয়া ইউনিয়ন এলাকার মধুমতি নদী থেকে দুই হাজার মিটার নিষিদ্ধ চায়না জাল জব্দ করা হয়। এ সময় সেখানে কোনো মৎস্য শিকারিকে পাওয়া যায়নি। জব্দ করা জাল পরদিন (বৃহস্পতিবার) সকালে উপজেলার চত্বরে পুড়িয়ে ধ্বংস হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারমীন ইয়াসমীন। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইন, কৃষি কর্মকর্তা তুষার সাহা, ওসি হারুন অর রশিদ, সমাজসেবা অফিসার ওহিদুজ্জামান প্রমুখ।

ভারপ্রাপ্ত উপজেলা মৎস্য কর্মকর্তা লুৎফর রহমান বলেন, মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন মৌসুম চলাকালীন বুধবার বিকালে উপজেলার গোপালপুর, বানা ও পাঁচুড়িয়া ইউনিয়ন এলাকার মধুমতি নদীতে অভিযান চালিয়ে দুই মিটার চায়না জাল জব্দ করে বৃহস্পতিবার পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারমীন ইয়াসমীন।

T.A.S / জামান

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন

বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬

লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা