নর্দান ইউনিভার্সিটিতে সন্ত্রাসী হামলা, ব্যাপক ভাংচুর গ্রেফতার - ২
রাজধানী দক্ষিণখানের কাওলায় অবস্থিত নর্দান ইউনিভার্সিটিতে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লুৎফর রহমান সানি ও বোরহান উদ্দিন নামে ২ জনকে আটক করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ ছুটে আসে। সেনাবাহিনীর সদস্যরা আশার খবর পেয়ে বাকী দূর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এসময় আটককৃত দুই জনকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশের কাছে হস্তান্তর করে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, আজ সকাল ৯:৩০ মিনিটের সময় নর্দান বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি গার্ডকে বেদম মারধর করে ২০-৩০ জনের একদল দূর্বৃত্ত দেশীয় অস্রহাতে জোরপূর্বক ক্যাম্পাসে প্রবেশ করে।
এতে সিকিউরিটি ইনচার্জ রাহাত,হাবিব,মনির,বিল্লাল সহ ৬/৭ গুরুতর আহত হয়েছে। জানা যায়, আহতরা প্রথমে কুর্মিটোলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি রয়েছে।
বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্দান ইউনিভার্সিটির ক্যাম্পাসে হামলা ও ভাংচুর বিষয়ে, বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সিনিয়র সহকারী পরিচালক লিগ্যাল এন্ড ল্যান্ড মোঃ সাইফুল ইসলাম বলেন, আজ বৃহস্পতিবার সকালে পরীক্ষা চলাকালীন সময় আনুঃ ৯.৩০ মিনিটের সময়দূর্বৃত্তরা জোরপূর্বক ক্যাম্পাসে প্রবেশ করে। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, ক্যাশ কাউন্টার, এ্যাডমিশন রুমসহ ক্যাম্পাসের বিভিন্ন অংশে ব্যপক ভাংচুর ও লুটপাট করে। এতে বিশ্ববিদ্যালয়ের অনেক ক্ষতি সাধন হয়েছে। তিনি আরো বলেন, লুৎফর রহমান সানি ও বোরহান উদ্দিন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দোসর। তাদের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সময় ছাত্র- জনতার উপর গুলি চালিয়ে হত্যার অভিযোগের মামলা রয়েছে।
এছাড়াও এরা দুইজন এর আগেও একবার জোরপূর্বক এ বিশ্ববিদ্যালয় দখল করার চেষ্টা করলে কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে দক্ষিণখান থানায় মামলা করেন।
নর্দান ইউনিভার্সিটি এটি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়, এটি বর্তমানে ঢাকার দক্ষিণখানের কাওলায় অবস্থিত, এই বিশ্ববিদ্যালয়টি ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়, এখানে তড়িৎ ও বৈদ্যুতিন প্রকৌশল, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, বস্ত্র প্রকৌশল, ব্যবসা প্রশাসন, আইন, ফার্মেসি,ইংরেজি,বাংলা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষা প্রদান করা হয়।
নর্দান বিশ্ববিদ্যালয়ে ভাংচুর ঘটনায় আটককৃত ব্যাক্তিদের বিষয়ে দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সিদ্দিক খান বলেন, এখন শান্ত পরিবেশ আছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
T.A.S / T.A.S
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন