ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

যাদের হাতে উঠলো ‘বাংলাদেশ এক্সিলেন্স অ্যাওয়ার্ড


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩১-১০-২০২৪ বিকাল ৫:৫৬

বুধবার (৩০ অক্টোবর) রাজধানীর অভিজাত গুলশান ক্লাবে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘জুভিরোজ বাংলাদেশ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৩’। শো টির অর্গানাইজার হিসেবে ছিলেন চেয়ারম্যান এম এন মাল্টিমিডিয়া কাজী নাজমুল হাসান। সভাপতি হিসেবে ছিলেন ফাউন্ডার এন্ড সিইও ইনডেক্স গ্রুপ শফিউল্ল আল মনির। সাথে ছিলেন জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আব্দুল আজিজ এবং গোল্ডেন ওয়ার্ল্ড জুয়েলারি স্বত্বাধিকার ফরিদা হুসাইন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন শোবিজ অঙ্গনের একঝাঁক তারকা ও মডেলরা।

এদিন মিডিয়াতে তাদের অবদান স্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়। আজীবন সম্মাননা প্রদান করা হয় বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ড. মতিন রহমানকে। ‘সুড়ঙ্গ’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা চলচ্চিত্র অভিনেতার পুরস্কার পেয়েছেন আফরান নিশো। ‘প্রহেলিকা’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন শবনম বুবলী। ‘সুড়ঙ্গ’ সিনেমার জন্য সেরা নির্মাতার পুরস্কার পেয়েছেন রায়হান রাফী। ‘এমআর-৯’ সিনেমার জন্য সেরা নবাগত অভিনেতার পুরস্কার পেয়েছেন সাজ্জাদ হোসেন। সেরা গায়িকার পুরস্কার পেয়েছেন কনা। সেরা প্রযোজনার পুরস্কার পেয়েছে জাজ মাল্টিমিডিয়।

‘দ্য সাইলেন্স’ ওয়েব ফিল্মের জন্য সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছেন মেহজাবীন চৌধুরী। ওয়েব ফিল্ম ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ এর জন্য সেরা নির্মাতার পুরস্কার পেয়েছেন শিহাব শাহীন।

‘পুতুলের সংসার’ নাটকে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তানজিন তিশা। ‘শহরে অনেক রোদ’ নাটকে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন খাইরুল বাসার। ‘লাভ সেমিস্টার’ নাটকের জন্য সেরা নির্মাতার পুরস্কার পেয়েছেন প্রবীর রায় চৌধুরী। ‘ভিলেজ গার্ল’ নাটকের জন্য সেরা নবগতার পুরস্কার পেয়েছেন মিম সুলতানা।

সেরা পুরুষ মডেলের পুরস্কার পেয়েছেন ফররুখ আহমেদ রেহান। সেরা নারী মডেলের পুরস্কার পেয়েছেন তানজিয়া জামান মিথিলা। সেরা নবগত মডেলের পুরস্কার পেয়েছেন আনিকা বুশরা মারিয়া। সেরা ফ্যাশন স্টাইলিশ মাশরুর রহমান নিহাল। সেরা নৃত্য পরিচালকের পুরস্কার পেয়েছেন ইভান শাহরিয়ার সোহাগ এবং সেরা ফ্যাশন কোরিওগ্রাফারের পুরস্কার পেয়েছেন ইমরান আলী শিকদার। সেরা ফ্যাশন ডিরেক্টরের পুরস্কার পেয়েছেন গৌতম সাহা। লাক্সারি সেগমেন্টে অসামান্য মহিলা উদ্যোক্তা হিসেবে সম্মাননা পেয়েছেন ফরিদা হোসেন।

এমএসএম / এমএসএম

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...