ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নালিতাবাড়ীতে জামায়াতের গণসমাবেশ অনুষ্ঠিত


হারুন অর রশিদ, নালিতাবাড়ী photo হারুন অর রশিদ, নালিতাবাড়ী
প্রকাশিত: ৩১-১০-২০২৪ বিকাল ৬:৫৮

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার ঐতিহাসিক পল্টন ময়দানে জামায়াতে ইসলামীর শান্তিপুর্ণ সমাবেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের লগি বৈঠার আঘাতে নির্মম ভাবে নিহতদের খুনিদের শাস্তির দাবি ও শহিদদের স্বরণে নালিতাবাড়ীতে জামায়াতে ইসলামীর গণসমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর)  বিকেলে নালিতাবাড়ী পৌরশহরের গড়কান্দা হাছেন আলী ঈদগাহ মাঠে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন নালিতাবাড়ী পৌর জামায়াতের আমীর দ্বীন মোহাম্মদ মাস্টার।

পৌর জামায়াতের সেক্রেটারি মো. হেলাল উদ্দিন ও কোষাধ্যক্ষ আব্দুল মোমেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ।

দুপুরের পর থেকেই নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে সমাবেশের উদ্দেশ্যে মিছিল আকারে নেতাকর্মীরা সভাস্থলে আসতে শুরু করে। ধীরে ধীরে এই গণজমায়েত বিশাল জনসভায় রুপান্তরিত হয়। সভায় বক্তারা দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগ কর্তৃক জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর নির্মম নির্যাতনের বর্ণনা করেন ও ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন ময়দানে জামায়াতের নেতাকর্মীদের নৃশংস হত্যা ও ২০১৩ সালে শাপলা চত্ত্বরে আওয়ামী সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানিয়ে তার সুষ্ঠু বিচার দাবী করেন। 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, সেক্রেটারি নুরুজ্জামান বাদল, নালিতাবাড়ী উপজেলা জামায়াতের আমীর মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারি মো: শাহাদাত হোসেন বিএসসি, শেরপুর শহর জামায়াতের নায়েবে আমীর মুহাম্মদ গোলাম কিবরিয়া ভিপি, নালিতাবাড়ী শ্রমিক ফেডারেশনের সভাপতি আবু সিনা মোহাম্মদ জোবায়ের, নালিতাবাড়ী ছাত্রশিবিরের সভাপতি ওমর ফারুক প্রমূখ।

T.A.S / T.A.S

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত