ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

আলফাডাঙ্গায় জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা


শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা photo শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা
প্রকাশিত: ১-১১-২০২৪ বিকাল ৬:৩৫

“দক্ষ যুব গড়বে দেশ বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচসা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ১ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াসমীন। 
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ.কে.এম মাসুদুল হাসানের সভাপতিত্বে ও অনুষ্ঠান পরিচালনায় ছিলেন পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের কর্মকর্তা হিমান্ত রায়। 
এসময় বক্তব্য প্রদান করেন, উপজেলা সমবায় অফিসার মোঃ মাজহারুল হক, উপজেলা বিএনপি প্রতিনিধি খোশবুর রহমান খোকন, জামাতি ইসলামী আমীর কামাল হোসেন, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.ইকবাল হোসেন, প্রেসক্লাব আলফাডাঙ্গা সভাপতি আরিফুজ্জামান চাকলাদার, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা সাবিনা ইয়াসমিন,যুব মহিলা উদ্যোক্তা রীতা তাসমেরী জেরিন ও সাব্বির হোসেন। 
আলোচনা শেষে ৫ জন যুবক ও যুব মহিলার মাঝে ৫ লাখ ৯০হাজার টাকার চেক তুলে দেয়া হয়। সেই সাথে ৯০ জনকে ৬০০ টাকা করে প্রশিক্ষণের যাতায়াত ভাড়া এবং ৫ জনের মাঝে ১৫টি গাছের চারা ও ৩০ জন যুবকর্মীকে প্রশিক্ষণের সনদ প্রদান করা হয়।  

এমএসএম / এমএসএম

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন

বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬

লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা