ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

যুবক ও যুব মহিলারাই পারবে বৈষম্যহীন নতুন দেশ গড়তে: কাপ্তাইয়ে জাতীয় যুব দিবসে বক্তারা


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ১-১১-২০২৪ বিকাল ৬:৪৬

নতুন বাংলাদেশের সুফল পেতে হলে যুবক ও যুব মহিলাদের বিশেষ ভূমিকা রাখতে হবে। তারাই পারবে বৈষম্যহীন নতুন দেশ গড়তে। "জাতীয় যুব দিবস-২০২৪" উপলক্ষে কাপ্তাই উপজেলা প্রশাসনের সহযোগীতা ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। 

"দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (১ নভেম্বর) কাপ্তাই উপজেলা সম্মেলন কক্ষ কিন্নরীতে অনুষ্ঠিত জাতীয় যুব দিবস-২০২৪ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মো. মহিউদ্দিন। সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাকির হোসেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ছাত্র প্রতিনিধি আবদুল্লাহ অপু, মোহাম্মদ ইব্রাহীম, যুব প্রতিনিধি মোমেনা আক্তার, জুয়েল চাকমা, উপজেলা জামাতের আমির মো. হারুনুর রসিদ, সাংবাদিক মো. নজরুল ইসলাম লাভলু, কাজী মোশারফ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার- পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এনামুল হক হাজারী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরুপ মুহুরী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা নাদিরা বেগম প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন অফিস প্রধানগণ সহ বিপুল সংখ্যক যুবক ও যুব মহিলারা উপস্থিত ছিলেন। সভার পূর্বে দিবসটি উপলক্ষে একটি র‍্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

জাতীয় যুব দিবস উপলক্ষে একজন যুব উদ্যোক্তাকে ১ লাখ টাকার ঋন প্রদান সহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ৬০ জন যুবক ও যুব মহিলাকে প্রশিক্ষণ সনদ প্রদান করা হয়।

সভা শেষে প্রধান অতিথি ইউএনও মো. মহিউদ্দিন উপস্থিত অতিথিবৃন্দ, যুবক ও যুব মহিলাদেরকে দেশের স্বার্থ রক্ষা, দেশ সেবা, মানব কল্যাণ ও দূর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার 'শপথ পাঠ' করান।

এমএসএম / এমএসএম

সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার