ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

জাতীয় যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালী ও আলোচনা সভা


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১-১১-২০২৪ বিকাল ৬:৪৮

"দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ"  এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় সুনামগঞ্জের শান্তিগঞ্জে জাতীয় যুব দিবস ২০২৪ উপলক্ষে যুব র‍্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১ নভেম্বর) সকাল ১০ টায় শান্তিগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে একটি র‍্যালী উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাসের সভাপতিত্বে ও পরিসংখ্যান কর্মকর্তা মাসুদ সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা। 

সভায় আরও বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রুহুল হাসান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো.আবু সঈদ, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, সাংগঠনিক সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম রেদুয়ান, শান্তিগঞ্জ যুব ফোরামের আহবায়ক সজিব আচার্য, যুব সংগঠক রুয়েল আহমদ, মোসাদ্দিক, রাজা মিয়া, জান্নাতসহ আরও অনেকে। এসময় উপজেলার বিভিন্ন এলাকার যুব ও যুবারা উপস্থিত ছিলেন। 

আলোচনা সভার পর যুবদের মধ্যে প্রশিক্ষণের সনদপত্র, যাতায়াত ভাতা, প্রশিক্ষণ উদ্বোধন, বৃক্ষরোপণ ও ক্রেস্ট বিতরণ করেন অতিথিবৃন্দ।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন