ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ধামইরহাটে জাতীয় যুব দিবস উপলক্ষে যুব ঋনের চেক ও গাছের চারা বিতরণ


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ১-১১-২০২৪ বিকাল ৬:৫০

নওগাঁর ধামইরহাটে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।  ‘দক্ষ যুব গড়বে দেশ-বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১ নভেম্বর সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বাস্তব সম্মত বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি নবাগত ইউএনও মো. মোস্তাফিজুর রহমান। যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদারের সভাপতিত্বে ও যুব ফোরাম সভাপতি জাহিদ ইকবালের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা সামসুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী মিলন কুমার, ওয়ার্ল্ড ভিশন এপি ম্যানেজার মানুয়েল হাসদা, যুব সংগঠক রাসেল মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি আলমগীর হোসেন আরাফ, সফল নারী যুব উদ্যোক্তা তাপসী মনিজা, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, পৌর ছাত্রদলের আহবায়ক সাইদ বিন জাবেদ প্রমুখ। সবশেষে মানবসেবা, উপজেলা যুব ফোরাম ও সোনার বাংলা যুব সংগঠনসহ সফল ৩ জন যুব সংগঠক ও একজন নারী উদ্যোক্তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং ১২ জনের মাঝে ৫ লাখ ৬০ হাজার টাকার যুব ঋণের চেক ও ২টি সংগঠনের মাঝে ২০২৪ সালকে স্মরনীয় করতে রাখতে ২৪টি গাছের চারা বিতরণ করা হয়।

এমএসএম / এমএসএম

ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

চট্টগ্রাম ওয়াসার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ইদ্রিস মিয়ার সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিতের পরিকল্পনা

আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা

'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ পুরস্কার পেল রাসিক

রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ

চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার

সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল

গুরুদাসপুরে তিন নারীকে জুতার মালা পড়িয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ

আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পাঁচবিবিতে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার

মাদক নিরাময় কেন্দ্র উচ্ছেদ, নিরপেক্ষ তদন্ত দাবি

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত

মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন রৌমারীর ‘মায়ের দোয়া’: উপজেলা প্রশাসনের সংবর্ধনা