ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

শ্রীপুরে চোর সন্দেহে দুই যুবককে গাছে বেঁধে নির্যাতনের ঘটনার থানায় মামলা


শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  photo শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২-১১-২০২৪ দুপুর ১১:৪৩

গাজীপুরের শ্রীপুরে চোর সন্দেহে দুই যুবককে গাছে বেঁধে পিটেয়ে ক্ষতস্থানে মরিচ গুঁড়া দিয়েছে বলে অভিযোগ রয়েছে।এ ঘটনায় থানায় একটি মামলা রুজু হয়েছে। 

আহত মাইনুদ্দিন সোহেল (২৬) ফেনী জেলার সোনাগাজী থানার ভাতাদিয়া গ্রামের সেলিম মিয়ার ছেলে । তিনি শ্রীপুরের সাইটালিয়া গ্রামের ইরেক্টস্ পুলস এন্ড স্টাকচারস্ লিমিটেডের শ্রমিক। আহত আলমগীর হোসেন(২৪)শ্রীপুর উপজেলার আবদার গ্রামের আছিম উদ্দিনের ছেলে। তিনি একই কারখানায় শ্রমিক। 

জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্যাতনের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। দুই মিনিট চৌদ্দ সেকেন্ডের ওই ভিডিতে যুবকদের আর্তনাদ শোনা যায়। ভুক্তভোগী মাইনুদ্দিন বলেন, রাতের শিফটে কাজ শেষে তিনি সকাল ৬টার দিকে কারখানার মূল ফটকের বাইরে চা খেতে যান। এ সময় কয়েকজন মিলে চোর সন্দেহে জোরপূর্বক ধরে নিয়ে যান। পরে সেখান থেকে একটি বাড়ির পাশে নিয়ে গাছে বেঁধে রাখা হয়। একটি ব্যাটারি চালিত অটোরিকশা চুরির অপবাদ দিয়ে চরম নির্যাতন করা হয়।শ্রীপুরের আবদার গ্রামের সাইলাপাড়া এলাকার ফাইজুদ্দিন ও তার বাড়ির লোকজন এসব নির্যাতন করেছেন। তারা লাঠি দিয়ে পিটিয়ে প্রথমে জখম করেন। পরে সেই ক্ষত স্থানে ও চোখে মরিচের গুড়া মেখে দেন।

অভিযুক্ত ফাইজুদ্দিন বলেন, গত শুক্রবার দুই যুবককে আমার অটোরিকশা ভাড়া দিয়েছি। ওই দিন নেশা জাতীয় দ্রব্য খাওয়াইয়ে চালকের কাছ থেকে অটোরিকশা ছিনিয়ে নিয়ে যায়। আমি ওই অটোরিকশা উদ্ধারে চালককে নিয়ে বিভিন্ন জায়গাতে যাই। এক পর্যায়ে চালকই ওই দুইজনকে শনাক্ত করে। পরে তাদের ধরে এনে এলাকার শত শত মানুষ মারধর করেছে। আমার কিছুই করার ছিল না।

এ বিষয়ে  শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, চোর সন্দেহে নির্যাতনের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা রুজু হয়েছে। আসামিদের নাম ও ঠিকানা জানাননি তিনি। বলেন বিস্তারিত পরে জানানো হবে।

T.A.S / T.A.S

লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত