ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

শান্তিগঞ্জে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২-১১-২০২৪ দুপুর ১:৪৮

'সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই স্লোগানকে ধারণ করে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে সুনামগঞ্জের শান্তিগঞ্জে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

শনিবার (২ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা, সমবায় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে মুল কার্যক্রম শুরু হয়। এরপর উপজেলার বিভিন্ন এলাকায় সমবায় সমিতির সদস্য ও অথিতিবৃন্দের অংশগ্রহনে একটি র‍্যালী উপজেলা চত্বর থেকে বের হয়ে শান্তিগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রুহুল হাসানের সভাপতিত্বে ও পরিসংখ্যান কর্মকর্তা মাসুদ সরকারে সঞ্চালনায় র‍্যালী পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা। 

সভায় আরও বক্তব্য দেন উপজেলা সমবায় কার্যালয়ে সহকারী পরিদর্শক কামাল হোসেন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সঈদ, সিনিয়র সহ-সভাপতি সামিউল কবির, সাধারণ সম্পাদক নুরুল হক, সাংগঠনিক সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, তথ্য ও গবেষণা সম্পাদক মান্নার মিয়া, পাথারিয়া বাজার ব্যবসায়ী সমিতর সভাপতি হারুনুর রশিদ, পাগলা বাজার ব্যবসায়ী কমিটির সদস্য রঞ্জিত সূত্রধর, ডুংরিয়া আদর্শ গ্রাম সমবায় সমিতির কোষাধ্যক্ষ রায়হান আহমদ, উদয়ন সমবায় সমিতির তোফাজ্জল হোসেন প্রমুখ। এসময় উপজেলার সকল সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভার পরবর্তী তিন ক্যাটাগরিতে উপজেলার মধ্যে শ্রেষ্ট তিন সমবায় সমিতির প্রতিনিধির হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

T.A.S / T.A.S

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন