ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কুবিতে


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৮-২০২১ বিকাল ৬:৩৫
বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষ্যে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি)
 
রবিবার (২৯ আগস্ট) বাংলা বিভাগের অধ্যাপক অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামানের সঞ্চালনায় ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর সভাপতিত্বে অনলাইন প্লাটফর্ম জুমে এ আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
 
এতে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. দীপু মনি এম.পি ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।
 
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, আমরা যত মুজিব চর্চা করবো তত আমরা আমাদের আত্মপরিচয় উপলব্দি করতে পারবো। মুজিব চর্চা মানে আমাদের ইতিহাসকে জানা, আমাদের গন্তব্যকে চেনা, সেই গন্তব্যে পৌছানোর পথ ও পাথেয় জেনে নেয়া। তাই মুজিব চর্চা আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা।
 তাই শিক্ষার প্রতিটি স্তরে মুজিব চর্চা অত্যাবশ্যকীয়ভাবে আমাদের থাকা উচিৎ। বিশেষ করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে যত বেশি মুজিব চর্চা হবে তত বেশি এই সমাজ সঠিক পথে থাকবে। কখনো পথ থেকে বিচ্যুতি হবে না।
 
তিনি আরও বলেন, ষড়যন্ত্রকারীরা জানতো, বঙ্গবন্ধু মুজিবকে সরিয়ে দিলে, তাদের আশা পূর্ণ হবে না, সাধের পাকিস্তানকে ফিরিয়ে আনা যাবে না তাই বঙ্গবন্ধুকে নির্বংশ করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শকে নিয়ে ঘুরে দাঁড়াতে পারে এমন কেউ যেন না থাকে। ঘাতকেরা বঙ্গবন্ধুর আদর্শকে নিয়ে ভয়ের কারণে বঙ্গবন্ধুকে ঢাকাতে সমাহিত করেনি। তার শবদেহ নিয়েও তাদের কত ভয় ছিল! পরিবারের সকল সদস্যকে ঢাকায়  সমাহিত করলেও বঙ্গবন্ধুর  শবদেহকে নিয়ে গিয়েছিল টুঙ্গিপাড়ায় এবং চরম অবহেলায় সেখানে তাকে দ্রুত সমাহিত করা হয়েছিল। কারণ তারা জানতো ঢাকায় সমাহিত করা হলে কোন সময়ই লাগবে না প্রতিবাদ ও প্রতিরোধের ঝড় উঠতে।
 
মুখ্য আলোচক অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, যখনই সত্যের সাথে অসত্যের লড়াই হয় তখন সত্য একা হয়ে দাঁড়ায়। অসত্যের বাহিনী বিশাল। কারণ তার পেছনে থাকে মূর্খ, লোভী, স্বার্থপর এবং বিশ্বাসঘাতকেরা। এগুলোকে তুচ্ছ বিবেচনা করে বঙ্গবন্ধু এগিয়ে এসেছেন। বঙ্গবন্ধুর সমস্ত জীবন সত্যের মধ্যে নিহিত। বঙ্গবন্ধু জীবনে কখনো মিথ্যা উচ্চারণ করেননি। তিনি চাপের মুখে, জেল-জুলুম, ফাঁসির মুখে কখনো মাথা নত করেননি। সে কারণেই আমরা এ দেশ পেয়েছি। আজকে যারা বঙ্গবন্ধুর আদর্শের কথা বলেন, তাদের মুখে শুধু এটা বললে হবে না সেটা মনের মধ্যে ধারণ করতে হবে।
 
বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা। তাঁকে শুধু মুখেই স্বীকৃতি নয়, আমাদের অন্তরে ধারণ করতে হবে। তিনি আমাদের রাষ্ট্র গঠনে এবং অর্থনৈতিক মুক্তির মহানায়ক হিসেবে চীরজীবন বেঁচে থাকবেন।
 
শোক সভার সভাপতি মাননীয় উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী বলেন, আমি বিশ্বাস করি, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বঙ্গবন্ধুর একক নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে আমাদের উপর অর্পিত দায়িত্ব পালনে আমরা কতটা সচেতন? আমরা স্বাধীনতা যুদ্ধ পাইনি কিন্তু বঙ্গবন্ধুর স্বপ্নের স্বাধীন বাংলাদেশ পেয়েছি। কাজেই সকলে এই অর্থনৈতিক মুক্তি, সমৃদ্ধি অর্জন এবং শ্রেষ্ঠ জাতি হিসেবে নিজেদের পরিচিত করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করা প্রয়োজন। 
 
অন্যান্যের মধ্যে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড মোঃ শামিমুল ইসলাম ও সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, বিজ্ঞান অনুষদের ডিন দুলাল চন্দ্র নন্দী, কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক আঃ লতিফ, ছাত্রলীগ কুবি শাখার সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

এমএসএম / এমএসএম

ডিআইইউতে ইউনিসেফের ‘পাসপোর্ট টু আর্নিং’ প্রকল্পের দিনব্যাপী ক্যারিয়ার সচেতনতা ক্যাম্পেইন

বাকৃবির ডিজিটাল সেবায় যুক্ত হলো তিন নতুন প্ল্যাটফর্ম

কুবির বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়

কুবির বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়

‎নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক যুগে পদার্পণ

ডিআইইউ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হলেন রাকিবুল ইসলাম

এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬

চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার

মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী

এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

গণ বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত