শৈলকুপায় ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত
সমবায় গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিবাদ্য বিষয় নিয়ে জাতীয় পতাকা উত্তোলন শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে শৈলকুপায় ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।
শনিবার (২ নভেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদের সামনে থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা শহর প্রদক্ষিণ করে পুনরায় উপজেলার সামনে এসে শেষ হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- শৈলকুপা উপজেলার নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস ,উপজেলা সমবায় অফিসার মো. মুজিবুর রহমান। উপজেলা পরষিদের দ্বায়িত্ব প্রাপ্ত কর্মকতাসহ সুবিধা ভোগীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমবায় অর্থনৈতিক কর্মকান্ডে সমৃদ্ধি আনে । সকলকে একতা শেখায়। এ ছাড়া সকলের সমন্বয়ে ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার দ্বারা স্বনির্ভরতা অর্জন করা তথা আর্থ সামাজিক উন্নয়নে সমবায় পদ্ধতি একটি ফলপ্রসূ পদক্ষেপ।
পরে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে
৪ জন সফল সমবায় কর্মীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা করা হয় ।
এমএসএম / এমএসএম
উলিপুরে দুই বছর বিদ্যালয়ে না এসেই বেতন তুলছেন ছাত্রলীগ নেতা
প্লাস্টিক দূষণ রোধে কুয়াকাটা পৌরসভার উদ্যোগ
নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, সাবেক এমপি সাজ্জাদুলসহ ১২১ জন আসামি
হাটহাজারীতে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত
নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান খান
সিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ গ্রেপ্তার দুই জুয়ারি
তাড়াশে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ
কালাইয়ে সরকারি পাঠ্যবই কেজি দরে বিক্রির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
৬০০ শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির
নবীনগরে ফ্যামিলি কার্ডের নামে টাকা আদায়ের অভিযোগ, প্রতিবাদ করায় চাঁদাবাজির মামলা
বাড়িঘরে হামলা-আগুনের পর সাবেক এমপি ও আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা