ঢাকা বৃহষ্পতিবার, ৯ জুলাই, ২০২৬

শ্রীপুরে হাসিনার ফাঁসির দাবিতে যুবদলের বিক্ষোভ মিছিল সমাবেশ


শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  photo শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২-১১-২০২৪ বিকাল ৫:১১

গাজীপুর শ্রীপুরে সদ্য পদত্যাগকারী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে ফাঁসির দাবিতে শ্রীপুর উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালেওই বিক্ষোভ  মিছিল ও প্রতিবাদ-সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শ্রীপুর থানার মোড়ে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে। যুগ্ম আহ্বায়ক সেলিম আহমেদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন,গাজীপুর জেলা যুবদলের সদস্য সচিব, শ্রীপুর পৌর যুবদলের আহ্বায়ক, শ্রীপুর পৌরসভা মেয়র পদপ্রার্থী মোঃ আনোয়ার হোসেন বেপারী।

আরও বক্তব্য রাখেন-শ্রীপুর উপজেলা শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ,শ্রীপুর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক লেয়াকত আলী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক, নবী হোসেন,শামীম আহমেদ, মুগবুল হোসেন , জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইয়াসির আরাফাত বেপারী সহ যুবদল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

গাজীপুর জেলা যুবদলের সদস্য সচিব, শ্রীপুর পৌর যুবদলের আহ্বায়ক, শ্রীপুর পৌরসভা মেয়র পদপ্রার্থী মোঃ আনোয়ার হোসেন বেপারী বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগষ্ট দেশ ছেড়ে পালিয়ে যান। একই সময় শেখ হাসিনার দোষররাও পালিত্তয়ে যান। শেখ হাসিনার হুকুমে দেশে চলে গুম,খুন সহ মানবতা বিরোধী অপরাধ। অর্ন্তবর্তী কালীন সরকারের সময়ে শেখ হাসিনা ও তার দোষরদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে হত্যা সহ বিভিন্ন মামলা হয়েছে। নেতৃবৃন্দ অবিলম্বে শেখ হাসিনার বিচার করে তাকে ফাঁসির আওতায় আনার দাবী করেন তিনি।

T.A.S / T.A.S

নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান