চৌদ্দগ্রাম পৌরসভার ৩নং ওয়ার্ড জামায়াতের সাধারণ সভা অনুষ্ঠিত
কুমিল্লার চৌদ্দগ্রামে শ্রীপুর যুব সমাজ ও জামায়াতে ইসলামীর ওয়ার্ড যুব বিভাগের যৌথ উদ্যোগে জামায়াতের ইসলামীর ৩নং ওয়ার্ড এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় চৌদ্দগ্রাম পৌরসভাধিন শ্রীপুর গ্রামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমান বলেন, মহান আল্লাহর হুকুমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে দীর্ঘ ১৫ বছরের নির্যাতন, মামলা-হামলা, গুম-খুন সহ ঘুষ-দুর্নীতি থেকে দেশ আজ স্বাধীন হয়েছে। এ আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। দেশে ইসলামের শাসন প্রতিষ্ঠার স্বার্থে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, পৌর জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ ইব্রাহিম, চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক ভিপি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পৌর জামায়াতের সেক্রেটারী মোশাররফ হোসেন ওপেল, সাবেক ছাত্র নেতা জাফর ইকবাল লিটন।
পৌরসভার ৩নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মু. আরিফুর রহমানের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মো. মোস্তফা খাঁ, মোহাম্মদ আবুল হাশেম, মোহাম্মদ জয়নাল আবেদীন। অনুষ্ঠানে অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মমিন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও যুব বিভাগের সেক্রেটারি কাজী রেজাউল আবেদীন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় চৌদ্দগ্রাম পৌরসভা ও ৩নং ওয়ার্ড জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির ও অংগ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন
ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা
বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান
রায়গঞ্জে র্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা