র্যাপ গান গেয়ে কটাক্ষের মুখে কৌশানী
ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জি। সম্প্রতি মুক্তি পাওয়া ছবি ‘বহুরূপী’তে অভিনয় করে খ্যাতির শীর্ষে বিচরণ করছেন এই নায়িকা; সেখানে দারুণ প্রশংসিত হয়েছে তার অভিনয়। বিশেষ করে শিবপ্রসাদ মুখার্জির সঙ্গে কৌশানীর রসায়ন নজর কেড়েছে সবার। কিন্তু এই ছবি নিয়েই কটাক্ষের মুখে পড়তে হল নায়িকাকে।
সপ্তাহ খানেক আগে সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ্যে আসে। সেখানে দেখা যায়, কৌশানী মুখার্জি এক সংবাদ সম্মেলনে বহুরূপীর হিট গান ডাকাতিয়া বাঁশি থেকে বাংলা র্যাপের অংশটা গেয়ে শোনাচ্ছেন।
তবে গানটির লিরিক্স যে তার সম্পূর্ণ মুখস্থ সেটা শুনেই বোঝা যাচ্ছে। তবুও গানটি নিয়ে ট্রল হতে হল নায়িকাকে। নেটিজেনরা একের পর এক নেতিবাচক মন্তব্যে ভরিয়ে তুললেন।
এক ব্যক্তি লেখেন, ‘বাংলাটা আগে ভালো করে শেখা দরকার।’ আরেকজন লেখেন, ‘মানুষের রুচি শেষ হয়ে গেছে।’ আরেক ব্যক্তি লেখেন, ‘বহুরূপী শিল্পের সাথে যারা পরিচিত নন তারা এর মূল্য বুঝবেন না।’ আরেকজন লেখেন, ‘বাংলা বলতে এত কষ্ট কেন দিদি? উচ্চারণগুলো কেমন যেন অসম্পূর্ণ।’ অপর একজন লেখেন, ‘এটা একটা বাঙালি অভিনেত্রীর বাংলা উচ্চারণ! যেন মনে হচ্ছে কোনও বিদেশি বা প্রবাসী বাঙালি জোর করে আঞ্চলিক বাংলায় ছড়া বলছে, ইচ্ছে করে এরকম ন্যাকামি করে।’
যদিও বিষয়টি নিয়ে এখনও কোনো মন্তব্যের উত্তর দেননি কৌশানী।
বহুরূপী ছবিটি পরিচালনা করেছেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখার্জি। কৌশানি মুখার্জি ছাড়াও অভিনয় করেছেন আবির চ্যাটার্জি, শিবপ্রসাদ মুখার্জি, ঋতাভরী চক্রবর্তী, প্রমুখ। এখানে উঠে এসেছে ব্যাংক ডাকাতির গল্প তাও বাস্তব ঘটনা অবলম্বনে। এই ছবিটি বক্স অফিসে ১২ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে ইতোমধ্যে।
এমএসএম / এমএসএম
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ