শীঘ্রই মুক্তি পাচ্ছে সাংবাদিক এম এইচ মুন্না'র নাটক 'মিথ্যুক'
ইন্টানেটের গতির সাথে তাল মিলিয়ে দিন দিন বাড়ছে সিনেমা, নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ। নতুন দিনের হাওয়া অনেক কিছুই পরিবর্তন করে দিচ্ছে। সময়ের ব্যবধানে পাল্টে যাচ্ছে মানুষ। নিজেকে পরিবর্তন করতে অনেক মানুষ ছুটছেন ঘড়ির কাটার মত।
ইউটিউব চ্যানেল খুলে নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে ব্যস্ত সময় পার করছেন নির্মাতারা। যার ফলে সৃষ্টি হচ্ছেন অনেক গুনী অভিনয় শিল্পী। যাদের অভিনয়ের মাধ্যমে ফুটে উঠছে বাস্তবমুখী চিত্র ও হাস্যময় কৌতুক কাহিনী। বর্তমান সময়ে রোমান্টিক ও শিক্ষামুলক গল্প নিয়ে নির্মিত হচ্ছে বেশির ভাগ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এরই মধ্যে বাস্তবতার একটি গল্প নিয়ে দিনাজপুরের খানসামা উপজেলার সন্তান সাংবাদিক এম এইচ মুন্না নির্মাণ করেছেন নাটক "মিথ্যুক"। যা শীঘ্রই ইউটিউব চ্যানেল এম এইচ মুন্না প্রডাকশন এ খুব শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে বলে জানা গেছে।
নাটকটি সমাজের বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে নির্মিত হয়েছে। নাটকটির কেন্দ্রীয় চরিত্র সাদেক মিয়া, যিনি মিথ্যা বলার জন্য এলাকায় পরিচিত। সাদেকের ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা এম এইচ মুন্না।
এ ছাড়াও এই নাটকে আরও অভিনয় করেছেন ফারজানা নোভা, সুমন আহমেদ বাবু, শফিকুর রহমান দিলু, সঞ্জিব আহমেদসহ আরও অনেকেই। "মিথ্যুক"-এ সমাজের মিথ্যাচার, ধোঁকাবাজি ও অন্যায়ের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে, যা দর্শকদের ভাবাবে এবং সচেতন করবে।
নাটকটি ১০ নভেম্বর MH Munna Production- এর ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। নাটকটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে এম এইচ মুন্না বলেন, “আমরা চেয়েছি সমাজের বাস্তব পরিস্থিতি ও মানুষকে সচেতন করার জন্য একটি শিক্ষণীয় নাটক তৈরি করতে। আশা করছি, 'মিথ্যুক' নাটকটি দর্শকদের ভালো লাগবে এবং একটি ইতিবাচক প্রভাব ফেলবে।”
T.A.S / T.A.S
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ