ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

স্ত্রীর প্রতি প্রেমের কারণ প্রকাশ্যে আনলেন ভিকি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩-১১-২০২৪ দুপুর ১২:৩১

বলিউড অভিনেতা ভিকি কৌশল ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফের রসায়ন প্রায়ই ভক্ত-অনুরাগীদের আলোচনার কেন্দ্রে। এ মুহূর্তে বিনোদন জগতের বলি ইন্ডাস্ট্রিতে অন্যতম ‘পাওয়ার কাপল’ এ দম্পতি। 

মানুষ হিসাবে বিনয়ী হওয়ার পাশাপাশি কাজের প্রতি ক্যাটরিনার নিষ্ঠাও মুগ্ধ করেছে ভিকিকে। বলিউডের প্রথম সারির অভিনেত্রী হয়েও কীভাবে সাধারণ জীবনযাপন করতে হয়, তা-ও ভিকি শিখেছেন ক্যাটরিনার কাছ থেকে।

জোয়া আখতারের বাড়িতে ভিকি-ক্যাটের প্রেমের সূত্রপাত। করণ জোহরের ‘কফি উইথ করণ’ শোর একটি পর্বে ক্যাটরিনা জানিয়েছিলেন— ভিকিকে তিনি সহ-অভিনেতা হিসাবে দেখতে চান। ভিকিকে তার সঙ্গে দেখতে ভালো লাগবে বলেও দাবি করেছিলেন অভিনেত্রী। এর পর ২০২১ সালের ডিসেম্বরে ভিকিকে বিয়ে করেন ক্যাটরিনা।

সম্প্রতি তাদের দীপাবলি উদযাপনের ছবি সাড়া ফেলেছে নেটপাড়ায়। তাদের রসায়ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই ভক্ত-অনুরাগীদের আলোচনার ঝড় ওঠে। এ বিষয়ে ভিকি জানালেন তার মনের কথা— ঠিক কোন কারণে স্ত্রীকে এত ভালোবাসেন তিনি।

এ নিয়েই স্ত্রীর ভূয়সী প্রশংসা করেন ভিকি। অভিনেতা বলেন, ক্যাটরিনার সুপারস্টার তকমা নয়; বরং তার উদার মন দেখেই তিনি মুগ্ধ। তিনি বলেন, আমি সব সময় স্ত্রীকে উৎসাহ জুগিয়ে যাব। তবে সুপারস্টার হওয়ার জন্য নয়; সুপারস্টার হওয়ার জন্য একটা বড় মনের দরকার হয়, সেটি ক্যাটরিনার আছে। ভিকি বলেন, তাই আমি ওকে এতটা ভালোবাসি। ভালো মন নিয়ে কীভাবে চলতে হয়, সেটিও আমি শিখি।

তিনি বলেন, একটা সময় নিজেকে নিয়েও নানা ধন্দে ছিলাম। কিন্তু সঙ্গী হিসাবে সেই সব শূন্যতাও পূর্ণ করে দিয়েছেন ক্যাটরিনা। মাটিতে পা রেখে কীভাবে চলতে হয়, তা-ও শিখিয়েছেন অভিনেত্রী। ক্যাটরিনার স্থিরতা, বিনম্র আচরণ প্রতিমুহূর্তে বিনয়ী হতে শিখিয়েছে ‘মাসান’-এর অভিনেতা ভিকিকে।

T.A.S / T.A.S

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...