ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

শ্রীলংকার বিপক্ষে হেরে সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩-১১-২০২৪ দুপুর ১:৩০

হংকং ইন্টারন্যাশনাল সিক্সেসে শ্রীলংকার বিপক্ষে হেরে গেছে বাংলাদেশ। তাতে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে মোহাম্মদ সাইফুদ্দিনের দলের। ৬ ওভারের ম্যাচে সেমিফাইনালে বাংলাদেশের দেওয়া ১০৪ রানের টার্গেট ১ বল ও ৩ উইকেট হাতে রেখে টপকে যায় শ্রীলংকা।

মংককে হওয়া এই ম্যাচে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। নির্ধারিত ৬ ওভারে বাংলাদেশ পুঁজি দাঁড় করায় ১০৩ রান। ওপেনার জিসান আলম ১১ বলে ৫ ছক্কা ও ১ চারে করেন ৩৬ রান। আরেক ওপেনার আব্দুল্লাহ আল মামুন করেন ৪ বলে ১৬ রান। অধিনায়ক সাইফুদ্দিনের ব্যাট থেকে আসে ১২ বলে ২৩ রান। ৬ বলে ১৮ রান আসে আবু হায়দার রনির ব্যাট থেকে।

বল হাতে অবশ্য সুবিধা করতে পারেনি বাংলাদেশ। লংকান ওপেনার সান্দুন উইরাক্কোদি ১৬ বলে ৩ ছক্কা ও ৭ চারে ৫০ রান করে রিটায়র্ড হার্ট হন। আরেক ওপেনার লাকশান করেন ৬ বলে ২৪ রান। মাঝে লাহিরু সামারকুন অধিনায়খ মাদুসানঙ্কাকে দ্রুত ফিরিয়ে জয়ের স্বপ্ন দেখলেও শেষ পর্যন্ত সেটি সম্ভব হয়নি নিমেশ ভিমুকথির কারণে। এই ব্যাটার ৪ বলে ১২ রানের ইনিংস খেলে ১ বল আগে লংকানদের জয় নিশ্চিত করেন।

বাংলাদেশি বোলারদের মধ্যে ২ ওভারে ৪৪ রান দিয়েছেন সাইফুদ্দিন। সোহাগ গাজী ও রনি ১ ওভারে দিয়েছেন ২০ রান করে। জিসান ছিলেন সবচেয়ে কিপটে। ১ ওভার হাত ঘুরিয়ে ২ উইকেট তুলেছেন মাত্র ৪ রান খরচ করে। শেষ ওভারে আব্দুল্লাহ আল মামুন ১৩ রান খরচ করলে জয় পায় লংকানরা।

T.A.S / T.A.S

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা