চৌদ্দগ্রামে হাইওয়ে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত
‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এ মূলমন্ত্রকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে হাইওয়ে কমিউনিটি পুলিশিং সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। এ সময় মহাসড়কের যানজট নিরসন, ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখা সহ মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার চলাচল বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে কার্যকর আলোচনা করা হয়।
রবিবার (০৩ নভেম্বর) সকালে মিয়াবাজার হাইওয়ে থানার উদ্যোগে থানা হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি ও হাইওয়ে পুলিশ, কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার (এসপি) মো: খাইরুল আলম।
মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জসিম উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা হাইওয়ে পুলিশং এর সভাপতি মো: শরীফ হাসান, সাধারণ সম্পাদক মো: শাহ আলম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিয়াবাজার হাইওয়ে থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মো: নজরুল ইসলাম, মো: আনোয়ার হোসেন, অপূর্ব, চৌদ্দগ্রাম উপজেলা হাইওয়ে পুলিশং এর সহ-সভাপতি মো: আবু তৈয়ব, আব্দুল কুদ্দুস, আরিফুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মো: আজিম উদ্দিন খাঁন, সদস্য মো: শহিদুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
T.A.S / T.A.S
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ