বেনাপোল পৌরসভার ড্রেন ও আরসিসি রোড নির্মানে ব্যাপক দূর্নীতি
বেনাপোল পৌরসভাধীন বেনাপোল (৩নং ওয়ার্ড) গ্রামের মাঠ পাড়ার ড্রেন ও আরসিসি রাস্তা নির্মানে ব্যাপক অনিনিয়ম ও দূর্নীতির প্রমান মিলেছে। ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স আঃ রাজ্জাক ও বেনাপোল পৌরসভার প্রকৌশলী মোশারফের যোগসাজজে প্রকল্পের কাজে নিন্মমানের ইট,রড,সিমেন্ট,কাদা মিশ্রিত পাথর ও বালু দিয়েই নির্মাণ কাজ চালাচ্ছেন বলে জানা গেছে।
বেনাপোল পৌরসভা সূত্রে জানা যায়, ১ কোটি ১৬ লাখ ২৯হাজার ৪শত তেহাত্তর টাকা ব্যায়ে বেনাপোল গ্রামের মাঠপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জেল হোসেন বাবলু সড়কের ৪৯০ মিটার রাস্তার কাজ দেওয়া হয় ঠিকাদার প্রতিষ্ঠান নাভারন রেল বাজারের মেসার্স আব্দুর রাজ্জাককে। ওয়ার্ক ওর্ডার মোতাবেক ২০/৩/২০২৪ইং তারিখে কাজ শুরু করে ১৯/ ৯/২০২৪ ইং তারিখে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কাজ শেষ করেনি ঠিকাদার প্রতিষ্টান। তাছাড়া কাজের তদারকিতে থাকা পৌরসভার ইঞ্জিনিয়র ৩নং ইটকে ১নং বলে কাজ চালিয়ে যাচেছন।
স্থানীয় এলাকাবাসীর অভিযোগ ঠিকাদার কাজ শুরুর পর থেকে নিন্মমানের র্ণিমান সামগ্রী ব্যবহার করলে এলাকাবাসী কাজে বাঁধা দেয় ও বিষয়টি পৌরসভাকে অবহিত করে। এরপরও ঠিকাদার প্রতিষ্ঠান কর্তৃক কাজের মান ভালো না করায় এলাকাবাসী গনমাধ্যমকর্মীদের বিষয়টি জানান।
শুক্রবার (১লা নভেম্বর) সরেজমিনে বেনাপোল মাঠপাড়ায় কাজের স্থলে গিয়ে অনুসন্ধানী সাংবাদিকেরা কাজে ব্যাপক অনিয়ম-দূর্নীতি দেখতে পায়। এসময় সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে ঠিকাদার প্রতিষ্ঠান প্রতিনিধি ও পৌরসভার সার্ভেয়ার মফিজ কাজের সাইড হতে চলে যান। মিস্ত্রি ও লেবারদের কথা মত রডের কাজ চলার স্থান মালেকের বাড়িতে গিয়ে দেখা যায় আরসিসি ড্রেণের জন্য র্নির্মিত রডের খাচায় রডের পুরুত্ব ও ঘনত্বের পরিমান খুবই কম তাছাড়া যে রড ব্যবহার করা হচ্ছে তা নিন্মমানের। কারন জিজ্ঞাসায় কর্মরত লেবার ও মিস্ত্রিরা কোন সদউত্তর দিতে পারেনী।
ঠিকাদার প্রতিষ্ঠানের বেধেঁ দেওয়া কাজের সময়সীমা শেষ হলেও কাজ হস্তান্তর না করা এবং পৌরসভায় ঠিকাদার প্রতিষ্ঠান সময় বৃদ্ধির আবেদন করেছেন কি জানতে চলমান কাজ পর্যবেক্ষনে যাওয়া বেনাপোল পৌরসভার সার্ভেয়ার মফিজের নিকট জানতে চাইলে তিনিও কোন সদউত্তর দিতে পারেনী।
সাংবাদিক পরিচয়ে মুঠোফোনে ঠিকাদার প্রতিষ্টান প্রতিনিধি ওহেদ কে নিন্মমানের ইট ব্যবহারের কারন জানতে চাইলে তিনি বলেন ঐ কাজে এমন ইট ব্যবহারের কথা না। তিনি বাইরে আছেন ও বিষয়টি দেখছেন বলে সংযোগ কেটে দেন। বেনাপোল পৌরসভার সচিব সাইফুল ইসলামকে ণির্মাণ কাজে অনিয়ম-দূর্নীতির বিষয় জানিয়ে বক্তব্য চাইলে তিনি বলেন এ বিষয়ে প্রকৌশলী মোশারফের সাথে কথা বলেন। প্রকৌশলী মোশারফের সাথে যোগাযোগের তার মুঠোফোনে কল দিলে ফোন রিসিভ না করায় বক্তব্য জানা যাইনী।
উল্লেখ্য বেনাপোল পৌরসভার প্রকৌশলী মোশারফ হোসেন দীর্ঘ ১৫ বছর ধরে একই কর্ম ক্ষেত্রে অবস্থান করে অর্থ বানিজ্যের মাধ্যমে বিভিন্ন ঠিকাদার প্রতিষ্ঠানকে তাদের কাজে ফাঁকি দিতে সহযোগীতা করে আসছেন। ইতিমধ্যে প্রকৌশলী মোশারফের বিভিন্ন অনিয়ম-দূর্নীতির খবর পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং তা নিয়ে তদন্ত কমিটি গঠিত হয়েছে বলে জানা গেছে। অবিলম্বে দূনীতিবাজ ইঞ্জিনিয়র মোশারফের নীলনকশায় বেনাপোল পৌরসভার যে সকল কাজে ব্যবাপক অনিয়ম ও দূর্নীতি হয়েছে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
T.A.S / T.A.S
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
নারায়ণগঞ্জে সওজের দখলকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম
কুমিল্লায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ
হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায় হাটহাজারী মৎস্য অধিদপ্তরের অভিযান
চৌগাছায় লেপ তোশকের গোডাউনে আগুন প্রায় ৮ লাখ টাকার ক্ষতি
বাগেরহাটে বিপুল পরিমান ইয়াবাসহ বিত্রেুতা গেফতার
আদমদীঘি প্রেসক্লাবে বিএনপি নেতার মতবিনিময়
বাজেটকে কেন্দ্র করে পাবনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার
রায়গঞ্জে নারী অধিকার ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় মতবিনিময় সভা
প্রবাসীদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগটন "নয় বাড়ীয়া ফোরাম"র নতুন কমিটি ঘোষণা
লামায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত