ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন পূজা চেরি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩-১১-২০২৪ বিকাল ৬:২১

ঢাকাই ছবির আলোচিত চিত্রনায়িকা পূজা চেরি। গলুই সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ব্যাপক আলোচিত হন তিনি। বিশেষ করে পুজা-শাকিবের প্রেমের গুঞ্জন চাউর হয়। এই প্রেমের ইস্যুতে শাকিব কিছু না বললেও মুখ খুললেন পূজা।

পোড়ামন-২ খ্যাত নায়িকা বলেন, কাজ করতে গেলে প্রেমের গুঞ্জন থাকবেই। শাকিব খানের সঙ্গে কাজ করলে আপনারা জানবেন।

পূজা আরও বলেন, আগামী সব চরিত্র আমার স্বপ্নের চরিত্র হবে। কারণ আমি আগেই বলেছি পছন্দ না হলে কোনো সিনেমা করব না। আমি কাজের সংখ্যা বাড়াতে চাই না। ভালো কাজ করতে চাই।

এদিকে আবারও রায়হান রাফীর পরিচালনায় কাজ করতে যাচ্ছেন পূজা। ওয়েব সিরিজের নাম ব্ল্যাক মানি। গত মাসে সংবাদ সম্মেলন করে এই কাজের ঘোষণা দেন নির্মাতা।

সিরিজের গল্পে ওঠে আসবে, হাজার কোটি কালো টাকার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য শহরে শুরু হয় একের পর এক খুন। খুন হন প্রভাবশালী মাফিয়া থেকে শুরু করে রাজনীতিবিদ, শীর্ষ সন্ত্রাসী, ব্যবসায়ীরা। শেষ পর্যন্ত কার কাছে বিশাল অঙ্কের টাকা থেকে যাবে সে রহস্য নিয়েই ‘ব্ল্যাক মানি’-র গল্প এগিয়ে যাবে।

এতে আরও অভিনয় করবেন নায়ক রুবেল, ইন্তেখাব দিনার, সালাউদ্দিন লাভলু, ডা. এজাজ, কচি খন্দকার, শিবা শানু, মীর নওফেল জিসানসহ অনেকে।

পোড়ামন-২ পরিচালকের সঙ্গে নতুন কাজের ব্যাপারে উচ্ছ্বসিত পূজা। এটি দারুণ কিছু হতে যাচ্ছে বলেও জানান তিনি। তেমনি শাকিবের সঙ্গেও হয়তো প্রোজেক্ট হবে বলে নানান তিনি।

জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে শিশুশিল্পী থেকে নায়িকা বনে যান পূজা চেরি। পোড়ামন ২, গলুই, শান, লিপস্টিক, প্রেম আমার টুসহ বেশ কিছু সিনেমা উপহার দিয়েছেন তিনি।

T.A.S / T.A.S

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...