পটুয়াখালীতে ডাবল হত্যাকাণ্ডের আসামি গ্রেফতার
পটুয়াখালীর সদর উপজেলার বহালগাছিয়া গ্রামে ঘটে যাওয়া চাঞ্চল্যকর বৃদ্ধ দম্পতি হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটিত হয়েছে। চলতি বছরের জুলাই মাসে সংঘটিত এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ আলি হেসেন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ, যিনি ঘটনার দায় স্বীকার করেছেন।
পটুয়াখালীতে বৃদ্ধ দম্পতি আশরাফ আলী হাওলাদার (৭৭) ও তার স্ত্রী হোসনে আরা বেগম (৭০) হত্যার ঘটনার মূল হোতা মোহাম্মদ আলী হোসেনকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২ নভেম্বর) দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আহমেদ মাঈনুল হাসান। গ্রেফতার আলী হোসেন সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের বহালগাছিয়া এলাকার আব্দুল বারেক গাজীর ছেলে।
পুলিশ জানায়, গত ২০ জুলাই রাতে সদর উপজেলার বহালগাছিয়া গ্রামে বৃদ্ধ ওই দম্পতিকে নিজ ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। হত্যার কারণ হিসেবে মালামাল চুরির পাশাপাশি অন্য কোনো উদ্দেশ্য বা ইন্ধনদাতা রয়েছে কিনা, সে বিষয়ে পুলিশ তদন্ত চলছে।
পুলিশ আরও জানায়, ওইদিন রাতে আলী হোসেন ও তার সঙ্গীরা বৃদ্ধ দম্পতির ঘরে প্রবেশ করে তাদের হত্যা করে এবং মালামাল চুরি করার চেষ্টা করে বলে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেন। এ ঘটনায় অন্যান্য জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।
T.A.S / T.A.S
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার