ঢাকা সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

ঝিনাইদহে দুর্নীতি বিরোধী সাইকেল র‌্যালী


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ৩-১১-২০২৪ বিকাল ৭:২

ঝিনাইদহে দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা বাড়াতে দুর্নীতি বিরোধী সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। জাতীয় যুব দিবস উপলক্ষে রোববার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে ইয়েস গ্রুপের আয়োজনে এক র‌্যালী বের করা হয়। র‌্যালিতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা ও স্থানীয় নাগরিকেরা অংশগ্রহণ করেন।

র‌্যালীটি শহরের বিভিন্ন স্থান ঘুরে পলিটেকনিক ইন্সটিউটে গিয়ে শেষ হয়। পরে সেখানে শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।এর আগে পুরাতন ডিসি কোর্ট চত্বরে আলোচনা সভা ও পায়রা অবমুক্ত করে কর্মসূচীর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক বকুল চন্দ্র কবিরাজ, সনাকের সভাপতি এম সাইফুল মাবুদ। সেসময় উপস্থিত ছিলেন সনাকের সহ-সভাপতি আহম্মেদ হোসেন, সাবেক সভাপতি এন এম শাহজালাল, সদস্য নাসরিন ইসলাম, কাজল বিশ্বাস, ইয়েস উপ কমিটির আহ্বায়ক আব্বাস উদ্দিন আহম্মেদ প্রমুখ।

আয়োজকরা আশা করেন, এই সাইকেল র‌্যালির মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা আরও বৃদ্ধি পাবে এবং সবাই মিলে দুর্নীতিমুক্ত সমাজ গড়তে একসঙ্গে কাজ করবে।

T.A.S / T.A.S

উজিরপুরে কাওসার হত্যাকারীদের ফাসির দাবীতে মানবন্ধন করেছে এলাকাবাসী

তজুমদ্দিনে মৎস্য অভিযানে ২১জেলে আটক

মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কমিউনিটি পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আইজিপি

শিশিরভেজা ঘাস আর কুয়াশার পরশে দুমকিতে শীতের আভাস

হাতিয়ায় ১৫ লাখ টাকার পাম ওয়েল জব্দ করেছে কোস্টগার্ড

মাদারীপুর আড়াই শ' শয্যা জেলা হাসপাতালের ৯ কোটি টাকার টেন্ডার হ্যাক

জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হবেঃ পানি সম্পদমন্ত্রী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ ইসির

নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ তে অংশ নিবে ১৪ লক্ষ ক্রীড়াবিদ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে ১২ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২

রায়গঞ্জে সরকারি খুঁটি-তার সরানোর অভিযোগে তদন্ত শুরু

নড়াগাতীতে ২০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোণার কেন্দুয়ায় প্রতিবন্ধী বিদ্যালয়ের মূল ফটকের বাউন্ডারি ভেঙ্গে নথিপত্রসহ সামগ্রী যন্ত্রাংশ গায়েব