ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীর দশমিনায় সালিশে মারধরে মারা গেলেন বৃদ্ধ


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ৩-১১-২০২৪ বিকাল ৭:৬

পটুয়াখালীর দশমিনায় জমি লিখে না দেওয়ায় ছেলে ও পুত্রবধূর যোগসাজশে বৃদ্ধকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে। রোববার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দশমিনা উপজেলার দক্ষিণ আদমপুরা গ্রামে এ ঘটনা ঘটে। তার মৃত্যুর বিষয়টি নি‌শ্চিত করেছেন দশ‌মিনা থানার ও‌সি আবদুল আ‌লিম।

পু‌লিশ জানায়, নুরুল ইসলামের ছেলে মো. শাহজাহান দীর্ঘদিন ধরে বাড়ি করার জন্য জ‌মি চেয়ে আস‌ছিল। কিন্তু জ‌মি না দেয়ায় ছেলে শাহজাহান স্থানীয় ৪-৫ জন সালিসদারের কাছে অ‌ভিযোগ করেন। রোববার স্থানীয় ইউপি মেম্বার মো. সোহাগ, স্থানীয় রহিম বেপারী, কাইয়ুম গাজী, ইয়াকুব আলী গাজী সালিসে বসেন। এ সময় সালিসকারীরা শাহজাহানকে জ‌মি দিতে বলেন। তবে এতে অপরাগতা প্রকাশ করেন শাহজাহানের বাবা নুরুল ইসলাম।‌ এ সময় সালিসকারীরা সবাই মিলে নুরুল ইসলামকে চড়থাপ্পর ও লাথি মেরে পাশের খালে ফেলে পা‌নি‌তে চু‌বায় সবাই মিলে।

এ সময় নুরুল ইসলাম গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া বারোটার দিকে তাকে মৃত্য ঘোষণা করেন।

নিহত বৃদ্ধ নুর ইসলাম হাওলাদার (৭০) ওই এলাকার বাসিন্দা। অভিযুক্ত সোহাগ বহরমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য।

বিষয়টি নিয়ে দশমিনা থানার ও‌সি আবদুল আ‌লিম বলেন, মরদেহ ‍উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তু‌তি চলছে বলেও জানান তিনি।

T.A.S / T.A.S

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান